Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান প্রধানকে কুমিল্লার লাকসাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লাকসাম উপজেলার জংশন রোড এলাকায় সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। জিসান প্রধান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রগুলো জানায়, তিনি একটি দোকানে গিয়ে জরুরি প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করতে চান। পরে একটি ফোনে সংক্ষিপ্ত সময় কথা বলার পর হঠাৎ অচেতন হয়ে সড়কে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রথমে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে দাউদকান্দি এলাকায় নামাজ আদায়ের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামরুন নাহার লাইলি বলেন, “স্থানীয় লোকজন জিসান প্রধানকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমিও হাসপাতালে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। তিনি কীভাবে লাকসামে এলেন, তার সঙ্গে কী ঘটনা ঘটেছে, এসব বিষয় নিয়ে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।”

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে...

কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক লক্ষ্য কী

ইসলামকে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মানবজাতির জন্য আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ...

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি...

মানিব্যাগে এই ৫ জিনিস রাখলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারেন

মানিব্যাগ সাধারণত অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য ব্যবহার...

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা, কার্যকর হবে ১ জুলাই থেকে

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন...
spot_img

আরও পড়ুন

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব বিধানের গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে অনেক মুসল্লির মনে প্রশ্ন জাগে, ঠোঁট না নেড়ে বা শুধু...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিজেই এ...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন ঘটে। এসব পরিবর্তনের মধ্যে হঠাৎ মুখের একপাশ বেঁকে যাওয়া বা অবশ হয়ে পড়া অনেকের জন্য...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়, বরং এটি তাদের স্বাভাবিক যৌন আচরণেরই অংশ বলে জানিয়েছেন গবেষকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে,...
spot_img