Saturday, August 1, 2026
28.8 C
Dhaka
No menu items!

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার গ্রেট পিরামিড। প্রায় ৪ হাজার ৬০০ বছর আগে প্রাচীন মিশরের ফারাও খুফুর সমাধি হিসেবে নির্মিত এই স্থাপনা আজও অটলভাবে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, পিরামিডটির বিশেষ গাঠনিক নকশাই এর দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার অন্যতম কারণ।

গবেষণায় দেখা গেছে, পিরামিডটির কাঠামো এমনভাবে নির্মিত হয়েছিল, যা ভূমিকম্পের কম্পন ও যান্ত্রিক চাপ কার্যকরভাবে সহ্য করতে পারে। এ কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এটি প্রায় অক্ষত অবস্থায় টিকে রয়েছে।

গবেষকেরা পিরামিডের ভেতরে ও আশপাশের ৩৭টি স্থানে সিসমোমিটারের সাহায্যে পারিপার্শ্বিক কম্পন বা অ্যাম্বিয়েন্ট ভাইব্রেশন রেকর্ড করেন। বিশ্লেষণে দেখা যায়, বিশাল আকার ও জটিল অভ্যন্তরীণ নকশা থাকা সত্ত্বেও পুরো কাঠামো সমানভাবে কম্পনের প্রতিক্রিয়া গ্রহণ করতে সক্ষম।

মিশরের রাজধানী কায়রোর কাছাকাছি গিজা মালভূমিতে অবস্থিত এই পিরামিডের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় ৭৫৫ ফুট। প্রায় ১৩ একর এলাকা জুড়ে বিস্তৃত স্থাপনাটি নির্মাণের সময় উচ্চতায় ছিল প্রায় ৪৮০ ফুট। বর্তমানে প্রাকৃতিক ক্ষয় ও অন্যান্য কারণে এর উচ্চতা কিছুটা কমে এলেও এটি এখনো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা।

গবেষণায় পিরামিডের কয়েকটি বৈশিষ্ট্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর ভিত্তি অত্যন্ত প্রশস্ত, ভরকেন্দ্র নিচের দিকে এবং পুরো কাঠামোর জ্যামিতিক ভারসাম্য অত্যন্ত নিখুঁত। নিচ থেকে ওপরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওজন ধীরে ধীরে কমেছে, যা স্থাপনাটিকে আরও স্থিতিশীল করেছে।

এ ছাড়া ভেতরের চেম্বার ও করিডরের জটিল বিন্যাস ভূমিকম্পের শক্তি শোষণ ও ছড়িয়ে দিতে সাহায্য করে। গবেষকেরা লক্ষ্য করেছেন, পিরামিডের গুরুত্বপূর্ণ অংশ কিংস চেম্বারের ওপরে নির্মিত বিশেষ কক্ষগুলো কম্পনের তীব্রতা কমাতে কার্যকর ভূমিকা পালন করে।

গবেষণার প্রধান লেখক ও সিসমোলজিস্ট মোহামেদ আল-গাবরি বলেন, “এসব উপাদান একসঙ্গে মিলে পিরামিডটিকে সুষম ও সুসংহত এক কাঠামোয় রূপ দিয়েছে।”

গবেষণার সহলেখক আসেম সালামা জানান, প্রাচীন মিশরীয়দের স্থাপত্য জ্ঞান অত্যন্ত উন্নত ছিল। তারা ওজন বণ্টন, মজবুত ভিত্তি নির্মাণ এবং চাপ সঠিকভাবে স্থানান্তরের মতো বিষয়গুলো দক্ষতার সঙ্গে প্রয়োগ করেছিলেন।

গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, গিজার গ্রেট পিরামিড কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয়, বরং প্রাচীন প্রকৌশল দক্ষতার অসাধারণ উদাহরণ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img