Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ অংশে পরিচালিত খননকাজে মিলেছে মিং রাজবংশ আমলের একটি প্রাচীন কামান, সৈন্যদের ব্যবহৃত বিভিন্ন স্থাপনা, নির্মাণসংক্রান্ত তথ্য এবং শ্রমিকদের ব্যক্তিগত অনুভূতির নিদর্শন।

প্রত্নতাত্ত্বিকদের মতে, ২০২৫ সালের শেষদিকে পরিচালিত এই খনন কার্যক্রম মহাপ্রাচীরের ইতিহাস বোঝার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। তিনটি ওয়াচ টাওয়ার এবং সেগুলোর সঙ্গে সংযুক্ত বিভিন্ন অংশে অনুসন্ধান চালিয়ে গবেষকেরা প্রাচীন চীনের প্রতিরক্ষা ব্যবস্থা ও দৈনন্দিন জীবনের নানা চিহ্ন খুঁজে পেয়েছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে মিং রাজবংশ আমলের একটি কামানকে। প্রায় ৩৫ ইঞ্চি দীর্ঘ এবং ২৪৭ পাউন্ড ওজনের এই কামানে খোদাই করা শিলালিপি থেকে জানা যায়, এটি ১৬৩২ সালের দিকে নির্মিত হয়েছিল। গবেষকদের মতে, কামানটির নকশায় ইউরোপীয় সামরিক প্রযুক্তির প্রভাব রয়েছে, যা সে সময় চীন ও পশ্চিমা বিশ্বের মধ্যে প্রযুক্তি বিনিময়ের ইঙ্গিত দেয়।

খননকাজে আরও পাওয়া গেছে সৈন্যদের ব্যবহৃত গুদামঘর, ইটের তৈরি উনুন এবং উত্তপ্ত বিছানার মতো কাঠামো। এসব নিদর্শন থেকে জানা যায়, সীমান্ত পাহারায় নিয়োজিত সৈন্যদের জীবনযাত্রা কেমন ছিল।

১১৭ নম্বর ওয়াচ টাওয়ারে পাওয়া একটি স্মৃতিফলক থেকে ১৫৭৩ সালের নির্মাণসংক্রান্ত তথ্য মিলেছে। এছাড়া বিভিন্ন ইটের গায়ে খোদাই করা ওজনসংক্রান্ত তথ্য মিং আমলের নির্মাণপ্রক্রিয়া সম্পর্কে নতুন ধারণা দিয়েছে।

সবচেয়ে মানবিক ও আবেগঘন আবিষ্কার ছিল একটি ইটের ওপর খোদাই করা বাক্য। এর অনুবাদ করলে দাঁড়ায়, “মদ আর দুশ্চিন্তা ছাড়া জীবনে আর কিছুই নেই; তিন বছরের কঠোর পরিশ্রমে আমার চুল সাদা হয়ে গেছে”। গবেষকদের ধারণা, মহাপ্রাচীর নির্মাণে অংশ নেওয়া কোনো শ্রমিক নিজের কষ্টের অভিজ্ঞতা এভাবেই প্রকাশ করেছিলেন।

প্রাচীরের নির্মাণসামগ্রী বিশ্লেষণে দেখা গেছে, চুন-সুরকির মিশ্রণে উচ্চমাত্রার ম্যাগনেসিয়াম এবং উদ্ভিজ্জ আঁশ ব্যবহার করা হয়েছিল, যা নির্মাণকে আরও টেকসই করেছে।

গবেষণায় শস্য, ঔষধি উদ্ভিদ, গৃহপালিত ও বন্য প্রাণীর হাড় এবং ২৮টি নীলকান্তমণি পাথরের শিল্পকর্মও উদ্ধার করা হয়েছে। এসব নিদর্শন থেকে তৎকালীন খাদ্যাভ্যাস, চিকিৎসাব্যবস্থা এবং উত্তর চীনের বাণিজ্য নেটওয়ার্ক সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাচ্ছে।

গবেষকদের মতে, মহাপ্রাচীর কেবল একটি সামরিক স্থাপনা নয়; এটি প্রাচীন মানুষের জীবন, শ্রম, প্রযুক্তি ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। ভবিষ্যতে আরও খননকাজের মাধ্যমে এই ঐতিহাসিক স্থাপনা থেকে নতুন তথ্য উঠে আসতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি ফিল্টার। একসময় যেভাবে মাটির কলসে পানি রাখা হতো, এখন তার আধুনিক রূপ...
spot_img