Thursday, June 25, 2026
29.3 C
Dhaka

২০২৬ সালের সরকারি হজযাত্রীদের সেবায় ১০০ গাইড নিয়োগ

২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে শর্তসাপেক্ষে ১০০ জনকে হজ গাইড হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

সিএ/এসএ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালার শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে ২০২৬ সালের হজ মৌসুমে সৌদি আরবের মক্কা, মদিনা, মিনা, আরাফা ও মুজদালিফাসহ বিভিন্ন স্থানে সরকারি হজযাত্রীদের সেবা দেওয়ার জন্য এ ১০০ জন হজ গাইড নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত হজ গাইডদের হজ অফিস, ঢাকায় নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সম্পাদন করতে হবে। দায়িত্ব পালনকালে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং এ বিষয়ে কোনো ধরনের ক্ষতিপূরণ দাবি করা যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, হজ গাইডদের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক। একজন হজ গাইডকে গড়ে ৪৬ জন হজযাত্রীর দায়িত্ব দেওয়া হবে, প্রয়োজনে এ সংখ্যা কম বা বেশি হতে পারে। হজে গমন থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন পর্যন্ত পুরো সময়জুড়ে সংশ্লিষ্ট হজযাত্রীদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে।

হজযাত্রীদের নামের তালিকা পাওয়ার পর প্রত্যেক হজ গাইড নিজ নিজ গ্রুপের সবাইকে অন্তর্ভুক্ত করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন। এই গ্রুপের মাধ্যমে যোগাযোগ বজায় রাখা, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং হজ সংক্রান্ত তথ্য জানানো তাদের দায়িত্বের অংশ হবে। পাশাপাশি হজ ভিসার জন্য বায়োমেট্রিক সম্পাদন, টিকা গ্রহণ, পাসপোর্ট সংগ্রহ, ভিসার আবেদন দাখিল ও বিমানের টিকিট সংগ্রহে হজযাত্রীদের সহায়তা করতে হবে।

এ ছাড়া হজের আরকান ও আহকাম সম্পর্কে হজযাত্রীদের তা’লিম প্রদান, সৌদি আরবে বাংলাদেশ হজ প্রশাসনিক দল, কাউন্সেলর (হজ) এবং সহকারী মৌসুমী হজ অফিসারের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করার কথাও আদেশে বলা হয়েছে।

আচরণবিধি সম্পর্কে নির্দেশনায় বলা হয়, হজ গাইডরা কোনো হজযাত্রীর ব্যক্তিগত কাজে যুক্ত হতে পারবেন না এবং খাবার ক্রয় বা অন্য কোনো আর্থিক লেনদেনে অংশ নিতে পারবেন না। হজযাত্রীদের সঙ্গে সবসময় নম্র ও ভদ্র আচরণ করতে হবে এবং সরকার বা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না।

কোনো হজযাত্রী হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে এবং অসুস্থ হজযাত্রীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জেদ্দা, মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

অফিস আদেশে আরও বলা হয়, নির্ধারিত ইউনিফর্ম পরিধান এবং সফরের সময় দৃশ্যমানভাবে জাতীয় পতাকা বহন করা বাধ্যতামূলক। বাংলাদেশে ফিরে আসার পর হজ সংক্রান্ত সার্বিক কার্যক্রম তুলে ধরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে একটি লিখিত প্রতিবেদন জমা দিতে হবে।

চাকুরিরত হজ গাইডদের ক্ষেত্রে সৌদি আরবে অবস্থানকাল কর্মকাল বা অন ডিউটি হিসেবে গণ্য হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র দাখিল করতে হবে। প্রতিটি হজ গাইড তার গ্রুপের হজযাত্রীর মতো সব সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সৌদি আরবে মোবাইল ও আনুষঙ্গিক ব্যয় বাবদ নির্ধারিত অর্থও পাবেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...

অস্ত্রোপচার ছাড়াই গোড়ালি ব্যথা কমানোর আধুনিক পদ্ধতি

গোড়ালি ব্যথা দৈনন্দিন জীবনের একটি পরিচিত কিন্তু কষ্টদায়ক শারীরিক...

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার...

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...
spot_img

আরও পড়ুন

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট থাকে। তবে সাম্প্রতিক সময়ে অনেক পরিবারে ‘নো কন্ট্যাক্ট’ বা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের ধরন পরিবর্তন এবং চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধির পাশাপাশি শিলাবৃষ্টির বৈশিষ্ট্যেও বড় ধরনের...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাইলস, অ্যানাল ফিসার এবং ফিস্টুলা পায়ুপথের সবচেয়ে পরিচিত রোগগুলোর...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ করছিল মেটা। তবে প্রকল্পসংশ্লিষ্ট বিপুল পরিমাণ তথ্য ফাঁস হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটি তাদের এআই প্রশিক্ষণ কার্যক্রম...
spot_img