Thursday, September 17, 2026
27 C
Dhaka

চিয়া সিড খাওয়ার আগে যা জানা জরুরি

পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড অনেকের খাদ্যতালিকায় জনপ্রিয় হলেও এটি সবার জন্য উপযোগী নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে নির্দিষ্ট কিছু শারীরিক অবস্থায় চিয়া সিড খেলে জটিলতা তৈরি হতে পারে। ঢাকার ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাইফ হোসেন খান এ বিষয়ে সতর্কতা জানিয়েছেন।

চিয়া সিডে প্রচুর আঁশ থাকায় এটি হজমের জন্য উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে পেটের অস্বস্তি, গ্যাস বা হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাঁরা ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বা ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ (আইবিডি) সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।

এ ছাড়া যাঁদের খাবার গিলতে সমস্যা হয়, তাঁদের জন্য শুকনা চিয়া সিড বিপজ্জনক হতে পারে। এটি খাদ্যনালিতে আটকে গিয়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার যাঁদের পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত, যেমন গ্যাস্ট্রোপ্যারেসিসে আক্রান্ত ব্যক্তিরা, তাঁদের ক্ষেত্রেও চিয়া সিড সহজে হজম নাও হতে পারে।

রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কম যাঁদের, তাঁদের জন্য অতিরিক্ত চিয়া সিড গ্রহণ ক্ষতিকর হতে পারে। কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে। একইভাবে অ্যালার্জি থাকলে চিয়া সিড সম্পূর্ণ এড়িয়ে চলা জরুরি, কারণ এতে ত্বকের সমস্যা থেকে শুরু করে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে।

চিয়া সিড কিছু ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা। রক্ত তরল রাখার ওষুধ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ গ্রহণকারীদের ক্ষেত্রে এটি বিপজ্জনক হতে পারে। এতে রক্তক্ষরণ, হাইপোগ্লাইসেমিয়া বা অতিরিক্ত রক্তচাপ হ্রাসের ঝুঁকি তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, চিয়া সিড খাওয়ার আগে তা পানিতে বা দুধে ভিজিয়ে নিতে হবে এবং পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। সাধারণভাবে এক দিনে এক থেকে দুই টেবিল চামচের বেশি না খাওয়াই ভালো।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img