Monday, September 7, 2026
27 C
Dhaka

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের সক্রিয় ব্যবহার প্রয়োজন হয়। ফলে কাঁধে ব্যথা দেখা দিলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সব বয়সী মানুষের মধ্যেই কাঁধের ব্যথার সমস্যা বাড়ছে। অনেকেই এটিকে সাময়িক সমস্যা মনে করে অবহেলা করেন। তবে দীর্ঘদিন চিকিৎসাবিহীন অবস্থায় থাকলে এটি জটিল রূপ নিতে পারে এবং হাতের স্বাভাবিক নড়াচড়া সীমিত হয়ে যেতে পারে।

চিকিৎসকদের মতে, কাঁধের ব্যথার অন্যতম সাধারণ কারণ হলো মাংসপেশি ও টেনডনের প্রদাহ। বারবার মাথার ওপর হাত তোলা, ভারী জিনিস বহন, দীর্ঘ সময় একটানা কাজ করা কিংবা বয়সজনিত ক্ষয়ের কারণে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ফ্রোজেন শোল্ডারের ঝুঁকি তুলনামূলক বেশি। এ অবস্থায় ধীরে ধীরে কাঁধ শক্ত হয়ে যায় এবং হাত নাড়াতে অসুবিধা হয়। অনেক সময় ঘাড়ের স্নায়ুজনিত সমস্যা বা সারভাইকাল স্পন্ডেইলাইটিস থেকেও কাঁধে ব্যথা ছড়িয়ে পড়তে পারে।

এ ছাড়া দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার, ল্যাপটপের সামনে ঝুঁকে বসে কাজ করা বা এক কাঁধে ভারী ব্যাগ বহনের মতো অভ্যাসও ব্যথার কারণ হতে পারে।

কাঁধে ব্যথা বা জ্বালাপোড়া অনুভব করা, হাত ওপরে তুলতে কষ্ট হওয়া, জামা পরা বা চুল আঁচড়াতে অসুবিধা, রাতে ব্যথা বেড়ে যাওয়া, কাঁধ শক্ত হয়ে যাওয়া কিংবা হাত ভারী লাগার মতো লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ব্যথা বাড়ায় এমন কাজ কিছুদিন কমিয়ে দেওয়া উচিত। তবে সম্পূর্ণ বিশ্রামে না গিয়ে সীমিতভাবে হাতের স্বাভাবিক নড়াচড়া বজায় রাখা জরুরি। প্রাথমিক পর্যায়ে বরফ সেঁক এবং দীর্ঘদিনের শক্তভাব থাকলে গরম সেঁক কিছুটা আরাম দিতে পারে। পাশাপাশি সঠিক দেহভঙ্গি বজায় রাখা প্রয়োজন।

চিকিৎসকরা বলছেন, কাঁধের ব্যথা নিরাময়ে শুধু ওষুধ যথেষ্ট নয়। ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ব্যায়াম, স্ট্রেচিং, দেহভঙ্গি সংশোধন, ফিজিক্যাল থেরাপি এবং প্রয়োজন হলে অন্যান্য আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব।

দৈনন্দিন জীবনে কিছু সতর্কতা অনুসরণ করলেও কাঁধের ব্যথার ঝুঁকি কমানো যায়। যেমন ব্যথার কাঁধের ওপর ভর দিয়ে না শোয়া, দীর্ঘ সময় ঝুঁকে মোবাইল ব্যবহার না করা, এক হাতে ভারী ব্যাগ বহন না করা এবং দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে না থাকা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img