Tuesday, July 7, 2026
26.6 C
Dhaka

ঘাড় ও বগলে কালচে দাগ হতে পারে ডায়াবেটিসের পূর্বাভাস

অনেক মানুষের ঘাড়, বগল কিংবা শরীরের ভাঁজের বিভিন্ন স্থানে অন্য জায়গার তুলনায় কালচে দাগ দেখা যায়। অনেকেই এটিকে অপরিষ্কার থাকা বা ত্বকের যত্নের ঘাটতির ফল মনে করেন এবং বেশি করে সাবান বা ঘষে পরিষ্কার করার চেষ্টা করেন। তবে বিশেষজ্ঞদের মতে, বিষয়টি সব সময় পরিচ্ছন্নতার সঙ্গে সম্পর্কিত নয়; অনেক ক্ষেত্রে এটি শরীরের ভেতরের একটি স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক অ্যানেসথেসিওলজি ও ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কুনাল সুদ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন। গত ৪ মার্চ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি জানান, ঘাড় বা বগলের ত্বক গাঢ় হয়ে যাওয়ার এই অবস্থার চিকিৎসাবিজ্ঞানের নাম Acanthosis Nigricans।

চিকিৎসকদের মতে, এই অবস্থায় ত্বক শুধু গাঢ় রঙের হয় না, বরং অনেক সময় তা কিছুটা মোটা হয়ে যায় এবং ভেলভেটের মতো মসৃণ দেখায়। অনেকেই এটিকে ময়লা মনে করলেও সাধারণভাবে ঘষে পরিষ্কার করার মাধ্যমে এই দাগ দূর করা সম্ভব হয় না।

ডা. কুনাল সুদের মতে, অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যার সঙ্গে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যাওয়া বা ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্পর্ক রয়েছে। এ কারণে অনেক সময় প্রিডায়াবেটিস, টাইপ ২ ডায়াবেটিস অথবা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মতো সমস্যার সঙ্গে এ ধরনের লক্ষণ দেখা যেতে পারে।

ইনসুলিন রেজিস্ট্যান্স এমন একটি অবস্থা, যেখানে শরীরের পেশি, চর্বি এবং লিভারের কোষগুলো ইনসুলিন হরমোনের প্রতি স্বাভাবিকভাবে সাড়া দেয় না। অথচ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন কোষগুলো ইনসুলিনের প্রতি সাড়া কম দেয়, তখন রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে এবং অগ্ন্যাশয়কে আরও বেশি ইনসুলিন উৎপাদন করতে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, Acanthosis Nigricans নিজে কোনো সংক্রামক রোগ নয়। তবে এর পেছনে থাকা মূল কারণ শনাক্ত করা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নেওয়া জরুরি। শুধু ত্বক পরিষ্কার করার চেষ্টা করে এ সমস্যা সমাধান করা যায় না।

স্বাস্থ্যবিষয়ক তথ্যভিত্তিক প্রতিষ্ঠান Cleveland Clinic জানিয়েছে, জীবনধারায় কিছু পরিবর্তন আনার মাধ্যমে অনেক ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো সম্ভব। পুষ্টিকর খাবার গ্রহণ, অতিরিক্ত চিনি ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার কমানো, নিয়মিত ব্যায়াম করা এবং অতিরিক্ত ওজন কমানো এতে সহায়ক হতে পারে।

চিকিৎসকদের মতে, যদি ঘাড় বা বগলে এমন কালচে দাগ দীর্ঘদিন ধরে দেখা যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় A1C পরীক্ষা করা হয়, যার মাধ্যমে গত তিন মাসে রক্তে গ্লুকোজের গড় মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

বিশেষজ্ঞরা মনে করেন, শরীরের ত্বকে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে কারণ খুঁজে বের করা জরুরি। কারণ অনেক সময় ছোট একটি লক্ষণই বড় কোনো শারীরিক সমস্যার আগাম সংকেত দিতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম...

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’...

স্ট্রোকের পর সুস্থ জীবনে ফিরতে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্ট্রোক বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম...

বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে...

ফ্যাটি লিভার ও ডায়াবেটিসের মধ্যে কী সম্পর্ক, যা বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে ডায়াবেটিসের পাশাপাশি দ্রুত বাড়ছে ফ্যাটি লিভারের প্রকোপ। চিকিৎসাবিজ্ঞানে...

রাতে দাঁত ব্রাশ না করলে যেসব ঝুঁকি নীরবে বাড়তে থাকে

রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার পরামর্শ দীর্ঘদিন ধরেই...

পৃথিবীকে ঠান্ডা করতে সালফার ছড়ানোর পরিকল্পনা নিয়ে নতুন উদ্বেগ

বৈশ্বিক উষ্ণতা কমাতে বায়ুমণ্ডলে সালফার ছড়িয়ে সূর্যের আলো আংশিক...

আইপ্যাডেই সরাসরি হোয়াটসঅ্যাপ চালুর সুযোগ, থাকছে প্রধান ডিভাইস হিসেবে ব্যবহারের সুবিধা

আইপ্যাড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে জনপ্রিয় বার্তাবিনিময় প্ল্যাটফর্ম...

কুমিল্লা বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৩৩৬, বহিষ্কার ৮

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত...

সংস্কার বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনায় নাহিদ ইসলাম

বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও তা...
spot_img

আরও পড়ুন

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে ঘটক, আত্মীয়স্বজন বা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিয়ের প্রস্তাব আদান-প্রদান হতো, এখন অনলাইন ম্যাট্রিমনিয়াল প্ল্যাটফর্ম ও...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ না হওয়ায় অনেকে তা ফ্রিজে সংরক্ষণ করে পরে গরম করে খান। তবে পুষ্টিবিদদের মতে, এ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে নতুন ‘ইউজারনেম’ সুবিধা। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা আর ফোন নম্বর...

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ করলেই এমন দৃশ্য চোখে পড়ে। দীর্ঘ ভ্রমণ কিংবা সারাদিনের ব্যস্ততার পর একটি পরিচ্ছন্ন হোটেলকক্ষ স্বস্তির...
spot_img