Thursday, October 1, 2026
28.9 C
Dhaka

বয়স বাড়লে কেন খাদ্যাভ্যাস বদলানো দরকার

সুস্থ থাকার জন্য ভালো খাবারের গুরুত্ব সব বয়সেই অপরিসীম। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চাহিদাও পরিবর্তিত হয়। পুষ্টিবিদদের মতে, ষাট, সত্তর ও আশির দশকে খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলে শরীর সুস্থ ও কর্মক্ষম রাখা সহজ হয়।

৬০-এর দশকে শরীরের ভিত শক্ত করার সময়। এই বয়সে হাড়ক্ষয়ের ঝুঁকি বাড়ে। তাই দুধ, দই, পুঁইশাক, লালশাক, কলমিশাক, তিল, বাদাম এবং কাঁটাসহ ছোট মাছ খাদ্যতালিকায় রাখা জরুরি। পাশাপাশি প্রতিদিন কিছু সময় রোদে থাকলে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ হয়।

এই বয়সে পেশি শক্ত রাখাও গুরুত্বপূর্ণ। ডিম, মাছ, ডাল, ছোলা, মুরগির মাংস ও দইয়ের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার চলাফেরা ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। একই সঙ্গে হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের সুস্থতার জন্য সামুদ্রিক মাছ এবং নানা রঙের ফল ও সবজি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

৭০-এর দশকে লক্ষ্য থাকে চলাফেরা বজায় রাখা, হজম ঠিক রাখা ও শরীর পানিশূন্য না হতে দেওয়া। প্রতিবার খাবারে সহজে চিবানো যায় এমন প্রোটিন রাখা প্রয়োজন। ডাল, ছোলা, নরম মাছ ও সেদ্ধ ডিম ভালো বিকল্প। এ সময় পানিযুক্ত ফল যেমন শসা, তরমুজ, কমলা ও ডাবের পানি শরীর সতেজ রাখতে সাহায্য করে।

৮০-এর দশকে সহজ, পুষ্টিকর ও আনন্দদায়ক খাবার সবচেয়ে জরুরি। ক্ষুধা কমে যাওয়ায় অল্প অল্প করে বারবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সবজি ও ডাল দিয়ে স্যুপ, নরম ভাত, ডাল, মাছ, ডিম ও দই এই বয়সে উপযোগী। পাশাপাশি সরিষার তেল, অলিভ অয়েল ও মাছের মতো ভালো চর্বি হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের জন্য উপকারী।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img