Monday, June 29, 2026
33.3 C
Dhaka

খেলাপি ঋণ সংকট কাটাতে ৫-১০ বছর লাগতে পারে: গভর্নর

দীর্ঘদিন ধরে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট খেলাপি ঋণের সংকট কাটিয়ে উঠতে অন্তত ৫ থেকে ১০ বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত চতুর্থ ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, খেলাপি ঋণ কোনো ছোট সমস্যা নয়। দেশে ব্যাংক খাতের মোট ঋণের এক-তৃতীয়াংশের বেশি এখন খেলাপি ঋণ। বাকি দুই-তৃতীয়াংশের ওপর নির্ভর করে ব্যাংক পরিচালনা করতে হচ্ছে। এ পরিস্থিতি পুরো আর্থিক খাতকে চাপের মুখে ফেলে দিয়েছে।

গভর্নর উল্লেখ করেন, প্রতি প্রান্তিকে যখন নতুন তথ্য আসে এবং নতুন ক্লাসিফিকেশন নিয়ম কার্যকর হয়, তখনই দেখা যায় খেলাপি ঋণ বাড়ছে। “আজ থেকে দুই বছর আগে ধারণা ছিল ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ২৫ শতাংশ হতে পারে। তখনকার সরকার বলেছিল তা ৮ শতাংশ। এখন দেখা যাচ্ছে এটি ইতোমধ্যে ৩৫ শতাংশ ছাড়িয়ে গেছে।”

তিনি বলেন, “খেলাপি ঋণের এই পরিস্থিতি রাতারাতি সমাধান সম্ভব নয়। দেশের ব্যাংক ও আর্থিক খাতকে আরও বহুদিন এই সমস্যা মোকাবিলা করতে হবে। ধাপে ধাপে এগোতে হবে। পুরোপুরি উত্তরণে অন্তত ৫ থেকে ১০ বছর সময় লাগতে পারে।”

এ সময় গভর্নর আরও বলেন, আমদানির ঋণপত্র খোলার জন্য বাংলাদেশ ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ ডলার রয়েছে। চলতি বছরের রমজান উপলক্ষে ঋণপত্র খোলা ও পণ্য আমদানিতে কোনো শঙ্কা নেই। ইতোমধ্যে গত বছরের তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ বেশি ঋণপত্র খোলা হয়েছে।

একীভূত হওয়া ৫ ইসলামী ব্যাংকের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, ইসলামী ধারার ৫ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে।

সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেছেন জিয়াউর রহমান। ক্ষমতায় এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করেছে।

ফখরুল বলেন, “বিজনেস কমিউনিটির বিশ্বাস অর্জন করতে হবে, লুটপাটে যারা জড়িত তাদের শাস্তি দিতে হবে, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে কেনো বেকারত্ব সৃষ্টি করা হচ্ছে, তা ভাবতে হবে। শুধু অর্থনৈতিক পথরেখা নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে। বিএনপি বহু আগে থেকেই অর্থনৈতিক সংস্কারের প্রস্তাব উত্থাপন করেছে। আমরা চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধ হবে।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

মুস্তাফা মনোয়ারের প্রয়াণে শোক প্রকাশ তথ্যমন্ত্রীর

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের...

সন্ধ্যা পর্যন্ত ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১২টি জেলার ওপর দিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘণ্টায়...

মিসরে ইবনে খালদুন: চিন্তা, নেতৃত্ব ও বিতর্কে শেষ জীবনের দুই দশক

মুসলিম বিশ্বের প্রখ্যাত সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও চিন্তাবিদ ওলিউদ্দিন আবু...

নবম পে-স্কেল: দুই ধাপে বাস্তবায়নের পথে নতুন বেতনকাঠামো

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন...

সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনা সহজ করতে সংসদে নতুন বিল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম আরও কার্যকরভাবে...

দেশের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ

দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ...

দেহ ও মন সুস্থ রাখতে ইসলামের পাঁচটি মৌলিক নির্দেশনা

মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাকে ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে...

পরীক্ষায় নকল ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে নতুন বিল সংসদে

পাবলিক পরীক্ষায় নকল, প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল কারসাজি এবং পরীক্ষাসংক্রান্ত...

না ফেরার দেশে বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের প্রখ্যাত চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিশুতোষ অনুষ্ঠান নির্মাতা...

নাটোরে হাসপাতাল ঘিরে উত্তেজনা, ব্যাংককর্মীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ

নাটোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগকে কেন্দ্র করে...

প্রতিষ্ঠানের কর্মী কি শুধু ‘রিসোর্স’, নাকি আল্লাহর দেওয়া ‘আমানত’?

অনেক প্রতিষ্ঠানে মালিক থেকে শুরু করে অধিকাংশ কর্মী মুসলিম...

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে।...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক...
spot_img

আরও পড়ুন

মুস্তাফা মনোয়ারের প্রয়াণে শোক প্রকাশ তথ্যমন্ত্রীর

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার দেওয়া এক...

সন্ধ্যা পর্যন্ত ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১২টি জেলার ওপর দিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক...

মিসরে ইবনে খালদুন: চিন্তা, নেতৃত্ব ও বিতর্কে শেষ জীবনের দুই দশক

মুসলিম বিশ্বের প্রখ্যাত সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও চিন্তাবিদ ওলিউদ্দিন আবু জাইদ আবদুর রহমান ইবনে খালদুনের জীবনের শেষ অধ্যায় কেটেছিল মিসরে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার...

নবম পে-স্কেল: দুই ধাপে বাস্তবায়নের পথে নতুন বেতনকাঠামো

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী ১ জুলাই থেকে নতুন মূল বেতন...
spot_img