Sunday, June 28, 2026
29.4 C
Dhaka

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়ে নির্দেশনা পাঠিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত বিদ্যালয়টি জাতীয়করণ করা হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের সংগ্রামের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। দুর্গম এলাকায় বিদ্যালয় পরিচালনা ও সহকর্মীদের বেতন নিশ্চিত করতে তাঁর ব্যক্তিগত উদ্যোগ ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তিনি জানান, প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন ছুটির দিনে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে আয় করেন। শুধু মার্চ ও এপ্রিল মাসে তিনি প্রায় ৪০ হাজার টাকা উপার্জন করেন, যার মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন পরিশোধে ব্যয় করেন।

আতিকুর রহমান বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান সচল রাখা বড় চ্যালেঞ্জ। সেই পরিস্থিতিতে প্রধান শিক্ষকের আত্মত্যাগ ও দায়িত্ববোধ অনুপ্রেরণার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

বিষয়টি জানার পরপরই প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বিদ্যালয়টি জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

২০২০ সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নিয়মিত বেতন পরিশোধ করতে পারে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া এবং বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা দীর্ঘদিন ধরে কঠিন হয়ে পড়েছে।

এই সংকট মোকাবিলায় প্রধান শিক্ষক নিজের ব্যক্তিগত প্রয়োজনের পরিবর্তে নৌকা চালিয়ে অর্জিত অর্থ শিক্ষকদের বেতন পরিশোধে ব্যয় করে আসছেন। তাঁর এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ানোর পর বিষয়টি সরকারের উচ্চপর্যায়েও গুরুত্ব পায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায়...

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে প্লাবন

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর...

লোডশেডিংয়ে ক্ষোভ, দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ ও হামলার ঘটনা

তীব্র গরম এবং বিদ্যুতের ঘাটতির মধ্যে দেশের বিভিন্ন জেলায়...

নকল চাবি দিয়ে এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের...

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...

বয়সজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যসেবা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা...

তিনজনের সাহসী অবস্থানে রক্ষা পেল রাজশাহীর প্রাচীন বটগাছ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার ঈদগাহ...
spot_img

আরও পড়ুন

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ মানুষের কাছে অসহনীয় মনে হতে পারে। অসুস্থ স্বজনের সেবা, সন্তান লালন-পালন, কিংবা একসঙ্গে চাকরি, পড়াশোনা...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ধর্মীয় শিক্ষায় বলা হয়েছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সীমালঙ্ঘন বা অতিরঞ্জন...

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে প্লাবন

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নীলফামারী ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি করেছে। রোববার সন্ধ্যা...

লোডশেডিংয়ে ক্ষোভ, দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ ও হামলার ঘটনা

তীব্র গরম এবং বিদ্যুতের ঘাটতির মধ্যে দেশের বিভিন্ন জেলায় লোডশেডিংকে কেন্দ্র করে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, বিদ্যুৎ কার্যালয় ঘেরাও, হামলা এবং কর্মকর্তাদের হুমকি দেওয়ার একাধিক...
spot_img