Sunday, June 28, 2026
29.4 C
Dhaka

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনাসদস্যদের গ্রেপ্তার চান নাহিদ ইসলাম

সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধে জড়িত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। এর আগে বুধবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পাঁচ মহাপরিচালকসহ কয়েকজন সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তরুণ সেনা অফিসার ও সৈনিকেরা জনগণের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু ন্যায়বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠান দলীয় স্বার্থে ব্যবহৃত হয়েছে। এর প্রভাব সেনাবাহিনীতেও পড়ে। বিশেষত র‌্যাব ও ডিজিএফআইয়ের দায়িত্বে থাকা কিছু কর্মকর্তা গুম, খুন ও ক্রসফায়ারের মতো মানবতাবিরোধী অপরাধ করেছেন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র জনগণের ওপর গুলি চালানো হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে হলে এসব অপরাধীদের বিচারের মুখোমুখি করতেই হবে। এ বিষয়ে সেনা নেতৃত্ব সরকারের সঙ্গে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও লেখেন, “আমরা চাই না সেনাবাহিনী ও বিচারব্যবস্থা মুখোমুখি হোক। দেশবিরোধী গোষ্ঠীগুলো সংঘাত চাইছে। আমরা সামরিক হস্তক্ষেপ চাই না, আবার রাজনৈতিক প্রভাবও চাই না। দেশপ্রেম, সততা ও যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে হবে।”

পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম জানান, ৫ আগস্টের পর থেকে স্থিতিশীলতা বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। সংস্কার, বিচার ও নির্বাচনের পথে অগ্রগতি ঘটেছে। এখন মূল লক্ষ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম জোরদার করা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায়...

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে প্লাবন

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর...

লোডশেডিংয়ে ক্ষোভ, দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ ও হামলার ঘটনা

তীব্র গরম এবং বিদ্যুতের ঘাটতির মধ্যে দেশের বিভিন্ন জেলায়...

নকল চাবি দিয়ে এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের...

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...

বয়সজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যসেবা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা...
spot_img

আরও পড়ুন

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ মানুষের কাছে অসহনীয় মনে হতে পারে। অসুস্থ স্বজনের সেবা, সন্তান লালন-পালন, কিংবা একসঙ্গে চাকরি, পড়াশোনা...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ধর্মীয় শিক্ষায় বলা হয়েছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সীমালঙ্ঘন বা অতিরঞ্জন...

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে প্লাবন

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নীলফামারী ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি করেছে। রোববার সন্ধ্যা...
spot_img