Saturday, August 15, 2026
30 C
Dhaka

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা যায় সুগন্ধি ও মুখরোচক তেহারি। সঠিক মসলা, নরম মাংস এবং ঝরঝরে পোলাওয়ের চালের সমন্বয়ে এই খাবার পারিবারিক দুপুর কিংবা বিশেষ আয়োজনকে করে তুলতে পারে আরও আকর্ষণীয়। রেসিপিটি দিয়েছেন জেবুন্নেসা বেগম।

উপকরণ

গরুর মাংস ১ কেজি

টক দই ৩ টেবিল চামচ

চটপটির মটর আধা কাপ

তেল আধা কাপ

পেঁয়াজকুচি ১ কাপ

আদাবাটা ২ টেবিল চামচ

রসুনবাটা দেড় টেবিল চামচ

দারুচিনি ৫ থেকে ৬ টুকরা

তেজপাতা ৪ থেকে ৫টি

বড় এলাচ ২টি

কাঁচা মরিচ ৮ থেকে ১০টি

গরম পানি ৭ কাপ

পোলাওয়ের চাল ৭৫০ গ্রাম

আলু ১ কাপ (ছোট টুকরা)

গাজর আধা কাপ (ছোট টুকরা)

এলাচগুঁড়া ১ চা-চামচ

লবণ পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে টক দই মাখিয়ে অন্তত এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। একই সময়ে চটপটির মটর কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন, যাতে দ্রুত সেদ্ধ হয়।

এরপর একটি ভারী তলার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর আদাবাটা, রসুনবাটা, দারুচিনি, তেজপাতা ও বড় এলাচ দিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিন।

মসলা থেকে সুগন্ধ বের হলে ম্যারিনেট করা মাংস, পরিমাণমতো লবণ এবং ভেজানো মটর দিয়ে ভালোভাবে নাড়ুন। প্রায় ১০ মিনিট ঢেকে রান্না করুন। এরপর সামান্য পানি ও কাঁচা মরিচ দিয়ে আরও ২০ মিনিট রান্না করুন, যাতে মাংস নরম হয়ে আসে।

মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে তেল ওপরে ভেসে উঠলে মসলা থেকে মাংস আলাদা করে তুলে রাখুন।

একই কড়াইয়ের মসলায় গরম পানি, ধোয়া পোলাওয়ের চাল, আলু, গাজর, প্রয়োজনমতো লবণ এবং কয়েকটি কাঁচা মরিচ দিয়ে ঢেকে প্রায় ১০ মিনিট রান্না করুন।

চাল আধাসেদ্ধ হলে আগে তুলে রাখা মাংস চালের সঙ্গে মিশিয়ে আলতোভাবে নেড়ে দিন। এরপর চুলার আঁচ একেবারে কমিয়ে ১০ থেকে ১৫ মিনিট দমে রাখুন।

চাল ও মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ওপরে এলাচগুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন। এরপর গরম গরম তেহারি সালাদ, বোরহানি কিংবা রায়তার সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img