Friday, June 26, 2026
35.4 C
Dhaka

প্রেম করে পালানোর ঘটনায় অপহরণ মামলা, গ্রেপ্তার ৩

কুড়িগ্রামের রৌমারীতে প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্তের পর এক প্রেমিকযুগলের আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরিবারের সিদ্ধান্তে আলাদা হতে না চেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নার সেই দৃশ্য ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়ন পরিষদে। শুক্রবার (৮ মে) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া কবির হোসেন (১৯) ও এক তরুণী গত ২৭ এপ্রিল বাড়ি থেকে একসঙ্গে বেরিয়ে যান। কবির হোসেন উপজেলার বন্দবেড় ইউনিয়নের পদ্মার চর এলাকার জাহিদুর ইসলামের ছেলে। তরুণী রৌমারী ইউনিয়নের বাসিন্দা।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় তরুণীর মা আজিরণ বেগম গত ৩ মে রৌমারী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। গত ৭ মে ইউনিয়ন পরিষদে উভয় পরিবারের উপস্থিতিতে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় প্রেমিক-প্রেমিকা একে অপরকে ছাড়তে অস্বীকৃতি জানান। এ সময় তাদের মধ্যে কান্না ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

উপস্থিত ব্যক্তিদের কেউ একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ছেলে ও মেয়েটি প্রেমের সম্পর্কের কারণে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরে দুই পরিবারের সম্মতিতে ইউনিয়ন পরিষদে বৈঠক করা হয়। তবে তারা কেউ কাউকে ছেড়ে যেতে রাজি ছিল না। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, পরিষদ থেকে ছেলে ও মেয়েটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া অপহরণ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রামে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...
spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...
spot_img