Monday, June 22, 2026
27.3 C
Dhaka

চার বছরের সম্পর্কের জেরেই হত্যাকাণ্ড

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা তুলে ধরেছে পুলিশ। দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের টানাপোড়েন এবং অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর সন্দেহ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার রাতে হাজারীবাগ এলাকার একটি গলিতে বিন্তি ও অভিযুক্ত সিয়ামকে একসঙ্গে হাঁটতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে তাদের স্বাভাবিকভাবে কথা বলতে দেখা গেলেও একপর্যায়ে সিয়াম বিন্তিকে অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়ে জেরা শুরু করে। এ সময় সে কিছু ছবি দেখায় এবং তর্কের একপর্যায়ে পরিস্থিতি চরমে পৌঁছে যায়।

পুলিশ জানায়, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সিয়াম সঙ্গে থাকা ছুরি দিয়ে বিন্তিকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার মাত্র সাত থেকে আট ঘণ্টার মধ্যেই প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান শনাক্ত করে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে রক্তমাখা ছুরি ও একটি গেঞ্জি উদ্ধার করা হয়েছে।

ডিসি মাসুদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে যে তাদের মধ্যে দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি তাকে এড়িয়ে চলছিল এবং অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বলে সে সন্দেহ করছিল। এই ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা করে সে।

অন্যদিকে নিহতের পরিবারের দাবি, সিয়াম দীর্ঘদিন ধরেই বিন্তিকে উত্ত্যক্ত করে আসছিল। তাদের মতে, এটি প্রেমের সম্পর্ক নয়, বরং প্রত্যাখ্যানের প্রতিশোধ। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামতের ভিত্তিতে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম।...

জুনের শেষ সপ্তাহে চাঁদ, শনি ও মঙ্গলের আকর্ষণীয় অবস্থান

বর্ষার মৌসুমে মেঘ আর বৃষ্টির কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ...

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ...

দিনের ২৪ ঘণ্টা থেকে মাত্র ১৫ মিনিট কি নিজের জন্য রাখবেন

ব্যস্ত জীবনযাত্রা, কাজের চাপ এবং প্রযুক্তিনির্ভর দৈনন্দিন রুটিনের মধ্যে...

জিমেইলের ৭ সুবিধা যা ব্যবহারকারীদের কাজ করবে আরও সহজ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম জিমেইল।...

ছায়াবৃক্ষ থেকে স্মৃতির মানচিত্র, বাবাকে নতুন করে খুঁজে পাওয়া

শৈশবের স্মৃতিতে বাবার উপস্থিতি কখনো একজন অভিভাবক, কখনো শিক্ষক,...
spot_img

আরও পড়ুন

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ ও গুরুতর শারীরিক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে সাব-রেজিস্ট্রার অফিসে নিয়মিত সেবা না পাওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। তবে জয়ের পরও স্বস্তিতে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের গুরুত্বপূর্ণ উইঙ্গার রাফিনিয়ার...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক অবিশ্বাস্য গল্প। বয়স ৩৭ হলেও বিশ্বকাপের মঞ্চে গোলবারের নিচে তার উপস্থিতি হয়ে উঠল দেয়ালসম। তার...
spot_img