Thursday, July 16, 2026
27.3 C
Dhaka
No menu items!

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ নির্মাণের কারণে বিশ্বের বহু নদীর স্বাভাবিক পরিবেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে পরিবেশবিদদের একটি বড় অংশ মনে করতেন, নদীর প্রবাহে তৈরি কৃত্রিম বাধা সরিয়ে দিলে এবং নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারলে মৎস্যসম্পদও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে। তবে নতুন একটি বৈজ্ঞানিক গবেষণা এই ধারণাকে নতুনভাবে মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা বলছে।

সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, মানুষের পরিবর্তন করা নদী পরিবেশের সঙ্গে মাছেরা শুধু খাপ খাইয়ে নিচ্ছে না, বরং তাদের বিবর্তনের গতিও উল্লেখযোগ্যভাবে বদলে যাচ্ছে। গবেষকদের মতে, নদীর পরিবেশে দীর্ঘমেয়াদি পরিবর্তনের ফলে মাছের শারীরিক গঠন, আচরণ এবং জিনগত বৈশিষ্ট্যে দ্রুত পরিবর্তন দেখা দিচ্ছে।

‘ইকো–ইভো–হাইড্রোলিকস: ইন্টেগ্রিটিং ফিশ ইভল্যুশন ইনটু ইকোহাইড্রোলিকস ফর কনজারভেশন’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, নদী সংরক্ষণের প্রচলিত পদ্ধতিগুলো অনেক ক্ষেত্রে মাছের অভিযোজন ও বিবর্তনের বাস্তবতাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। বহু নদী বছরের পর বছর ধরে বাঁধ, ব্যারাজ ও জলনিয়ন্ত্রণ অবকাঠামোর প্রভাবে নতুন ধরনের পরিবেশে রূপ নিয়েছে। এই পরিবর্তিত পরিবেশে বেড়ে ওঠা মাছেরা আগের প্রজন্মের তুলনায় সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, সাধারণভাবে বিবর্তনকে দীর্ঘ সময়ের একটি প্রক্রিয়া হিসেবে দেখা হলেও পরিবেশগত চাপ বেশি হলে পরিবর্তন অনেক দ্রুত ঘটতে পারে। নরওয়ের একটি নদীতে বাঁধ নির্মাণের প্রায় তিন দশকের মধ্যেই আটলান্টিক স্যামন মাছের শরীরের আকার উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। গবেষণায় এর সঙ্গে জিনগত পরিবর্তনের সম্পর্কও চিহ্নিত করা হয়েছে।

একই ধরনের পরিবর্তন যুক্তরাষ্ট্রেও দেখা গেছে। সেখানে নদীকে বাঁধের মাধ্যমে হ্রদে রূপান্তর করার পর ব্ল্যাকটেইল শাইনার মাছের শরীরের গঠনে দ্রুত পরিবর্তন লক্ষ করা হয়। গবেষকদের মতে, এসব উদাহরণ প্রমাণ করে যে মাছেরা কেবল টিকে থাকার চেষ্টা করছে না, বরং নতুন পরিবেশের সঙ্গে নিজেদের বৈশিষ্ট্যও পরিবর্তন করছে।

বিশেষজ্ঞরা বলছেন, নদী সংরক্ষণে এতদিন মূল গুরুত্ব দেওয়া হয়েছে মাছের চলাচলের পথ পুনরুদ্ধার, প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং নদীর ঐতিহাসিক পরিবেশ ফিরিয়ে আনার ওপর। কিন্তু জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট চাপের কারণে অনেক নদীর ক্ষেত্রে সেই পুরোনো অবস্থায় ফিরে যাওয়া বাস্তবসম্মত নয়।

তাঁদের মতে, এখন সংরক্ষণ পরিকল্পনায় মাছের জিনগত বৈচিত্র্য এবং অভিযোজন সক্ষমতাকেও সমান গুরুত্ব দিতে হবে। কারণ বাঁধ বা ব্যারাজ মাছের চলাচল সীমিত করার পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করে ফেলে। ফলে জিনগত আদান-প্রদান কমে যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হয়ে ওঠে।

গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নদী ও মাছের সম্পর্ককে দ্বিমুখী হিসেবে ব্যাখ্যা করা। নদীর পরিবেশ যেমন মাছের বিবর্তনকে প্রভাবিত করে, তেমনি মাছের আচরণও নদীর ভৌত বৈশিষ্ট্যে পরিবর্তন আনতে পারে। অনেক মাছ খাবার সংগ্রহ বা ডিম পাড়ার সময় নদীর তলদেশের পলি ও নুড়ি সরিয়ে দেয়, যা নদীর স্বাভাবিক গঠন প্রক্রিয়ায় ভূমিকা রাখে।

উদাহরণ হিসেবে স্যামন মাছের কথা উল্লেখ করেছেন গবেষকেরা। প্রজননের সময় এ মাছ নদীর তলদেশে নুড়ি-পাথর সরিয়ে বাসা তৈরি করে। কিন্তু যদি বিবর্তনের ফলে মাছের আকার ছোট হতে থাকে, তাহলে তাদের পলি ও পাথর সরানোর ক্ষমতাও কমে যাবে। এর ফলে নদীর তলদেশের স্বাভাবিক বিন্যাসেও পরিবর্তন আসতে পারে। বিজ্ঞানীরা এই পারস্পরিক প্রভাবকে ‘হাইড্রো-ইভল্যুশনারি ফিডব্যাক’ হিসেবে বর্ণনা করেছেন।

গবেষকদের মতে, নদী পুনরুদ্ধার কার্যক্রম বন্ধ করার প্রয়োজন নেই। বরং এসব উদ্যোগকে আরও বিস্তৃত ও বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। পরিবেশগত জরিপের পাশাপাশি মাছের জিনগত বৈচিত্র্য পর্যবেক্ষণ করলে কোন জনগোষ্ঠী বেশি ঝুঁকিতে রয়েছে বা অভিযোজন ক্ষমতা হারাচ্ছে, তা আগেভাগেই শনাক্ত করা সম্ভব হবে।

তাঁরা মনে করেন, পরিবেশবিদ্যা, জলবিজ্ঞান এবং বিবর্তনীয় জীববিজ্ঞানের সমন্বিত প্রয়োগ নদী ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। এতে নদীকে একটি পরিবর্তনশীল ব্যবস্থা এবং মাছকে সেই পরিবর্তনের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করা সহজ হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img