Friday, September 25, 2026
25.5 C
Dhaka

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে দল থেকে ছিটকে গেলেন দলের অন্যতম আক্রমণভাগের ভরসা জেরেমি ডোকু। শারীরিক সমস্যার কারণে ইরানের বিপক্ষে মাঠে নামতে পারছেন না ম্যানচেস্টার সিটির এই উইঙ্গার।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ডোকুকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে বেলজিয়ামকে। সাম্প্রতিক সময় ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এই ফুটবলার।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ ধরে এই শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন ডোকু। তবে তার অবস্থা নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সে খেলতে পারছে না, তাই তাকে ছাড়াই আমাদের মাঠে নামতে হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আমি নিশ্চিত হয়েছিলাম যে সে থাকছে না।’

খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না বলেও জানান বেলজিয়াম কোচ। তার ভাষায়, ‘শতভাগ মেডিক্যাল ক্লিয়ারেন্স না থাকলে আমি কোনো খেলোয়াড়কে মাঠে নামানোর পক্ষপাতী নই। শারীরিক ঘাটতি থাকলেও খেলা যায়, কিন্তু চিকিৎসাগতভাবে পুরোপুরি ফিট থাকাটা জরুরি।’

একই সঙ্গে দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদও ব্যক্ত করেন তিনি। গার্সিয়া বলেন, ‘তবে আমি শতভাগ আত্মবিশ্বাসী যে আমাদের দল ভালো করবে এবং কালকের ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়বে।’

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মিসরের বিপক্ষে বেলজিয়ামের শুরুর একাদশে ছিলেন ডোকু এবং ৮৬ মিনিট পর্যন্ত খেলেছিলেন। তবে ম্যাচের পর আবারও শারীরিক সমস্যার লক্ষণ দেখা দেয় বলে জানা গেছে। কোচের ভাষায়, ‘মিসরের বিপক্ষে ও ঠিকঠাকই খেলেছিল। কিন্তু এরপরই সমস্যাটা আবার বাড়ে। জীবনের মতো শরীর বা পারফরম্যান্সেও চড়াই-উতরাই থাকে। তাই মেডিক্যাল টিমই তাকে বিশ্রামে রেখে পুরোপুরি সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিয়েছে।’

মাঠের বাইরেও ব্যক্তিগত কারণে আলোচনায় আছেন এই উইঙ্গার। আগামী জুলাইয়ের শুরুতে তার প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা। পরিবারকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজন হলে বিশ্বকাপ ছেড়ে যাওয়ার ইচ্ছার কথাও আগেই জানিয়েছেন তিনি।

অন্যদিকে স্ট্রাইকার রোমেলু লুকাকুর অবস্থান নিয়েও ইঙ্গিত দিয়েছেন কোচ। দীর্ঘ সময় চোটে ভোগার কারণে তাকে এখনই শুরুর একাদশে ফেরানোর ঝুঁকি নিতে রাজি নয় দল। ইরানের বিপক্ষেও তাকে বদলি বেঞ্চে রাখা হতে পারে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img