Tuesday, August 11, 2026
34.7 C
Dhaka

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন। ৩৮ বছর বয়সেও বিশ্বকাপের মঞ্চে তার পারফরম্যান্স নতুন করে আলোচনায় এনেছে তাকে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে আবারও দেখিয়েছেন কেন তিনি ফুটবল ইতিহাসের অন্যতম প্রভাবশালী খেলোয়াড়দের একজন।

এই পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসেও নতুন উচ্চতায় পৌঁছেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৬ গোল নিয়ে তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন এবং স্পর্শ করেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। একই সঙ্গে পেছনে ফেলেছেন ব্রাজিলের রোনালদো নাজারিওকে।

বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও সামনে এসেছে ইউরোপে ফেরার আলোচনা। বিশেষ করে বার্সেলোনা সমর্থকদের মধ্যে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।

তবে বর্তমান বাস্তবতায় মেসির ইউরোপীয় ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। কয়েক মাস আগে ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়ে নিজের ক্লাব ভবিষ্যৎ অনেকটাই পরিষ্কার করেছেন তিনি।

তারপরও বার্সেলোনা ভক্তদের জন্য একটি সম্ভাবনার কথা সামনে এসেছে। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে আবারও বার্সেলোনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে। তবে সেটি প্রতিযোগিতামূলক ফুটবলে নয়, বরং একটি বিশেষ বিদায়ী ম্যাচে।

প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা ও ইন্টার মায়ামির মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা চলছে। পরিকল্পনার অংশ হিসেবে ঐতিহ্যবাহী হোয়ান গ্যাম্পার ট্রফিকে কেন্দ্র করে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুরুতে চলতি বছর আয়োজনের ভাবনা থাকলেও এখন নতুন করে ধারণা করা হচ্ছে, ২০২৭ সালে সংস্কার শেষে স্পোর্টিফাই ক্যাম্প ন্যূতে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে।

পরিকল্পনা বাস্তবায়িত হলে সেটি শুধু নতুন স্টেডিয়ামের উদ্বোধনী আয়োজনই হবে না, বরং বার্সেলোনায় মেসির অসমাপ্ত বিদায়কে পূর্ণতা দেওয়ার সুযোগও হয়ে উঠতে পারে। এমনও আলোচনা রয়েছে, ওই ম্যাচে প্রতীকীভাবে দুই দলের জার্সিতেই কিছু সময় খেলতে পারেন মেসি।

২০২১ সালে বার্সেলোনা ছাড়ার সময় আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচের সুযোগ পাননি তিনি। কয়েক বছর পর সেই অপূর্ণ অধ্যায়ের নতুন সমাপ্তি হতে পারে বলেই এখন ফুটবল অঙ্গনে আলোচনা চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img