Saturday, June 20, 2026
33.7 C
Dhaka

২৫ শে মের গল্প

আরিফা সুলতানা রিমি

২৫ শে মে (১১জ্যৈষ্ঠ) এই দিনটি জাতিগোষ্ঠীর মানুষের জন্য সাধারন হলেও বাঙালি জাতির জন্য বিষেশ গুরুত্বপূর্ণ। কারণ আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী। দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন বলে কবিকে ভালোবেসে ‘দুখু মিয়া ‘ নামে ডাকা হত।তাকে বিদ্রোহী কবিও বলা হয়।কবি বাংলায় ১১ ই জ্যৈষ্ঠ, ১৩০৬ সালে, ইংরেজি ২৪ শে মে ১৮৯৯ খ্রিস্টাব্দ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল এর চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।তাঁর পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতার নাম জাহেদা খাতুন। কবি ছোটদের জন্য যেমন মজার মজার ছড়া- কবিতা লিখেছেন ঠিক তেমনি তিনি একাধারে ছিলেন কবি,সাহিত্যিক,সম্পাদক,অভিনয় শিল্পী,গায়ক ইত্যাদি। ছোটদের জন্যে লেখা কবিতা গুলো হলো: খুকু ও কাঠবিড়ালি, আমি হব,লিচুচোর,বিদ্রোহী,সাম্যবাদী ইত্যাদি।

মাত্র ২২ বছর বয়সে তাঁর বিদ্রোহী কবিতাটি প্রকাশ করেন।তাঁর ‘বান্ডেলের আত্নকাহিনী'(প্রথম লেখা), ‘মুক্তি’ (প্রথম কবিতা), ‘অগ্নিবীণা’ (প্রথম কাব্যগ্রন্থ,১৯২২), ‘ বাঁধন হারা ‘ (প্রথম উপন্যাস,১৯২৭), ‘তুর্কিমহিলার ঘোমটা খোলা ‘( প্রথম প্রবন্ধ), ‘যুগবাণী’ (প্রবন্ধগ্রন্থ), ‘ঝিলিমিলি’ (নাটক), ‘বিষের বাঁশি’ ( প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ) দিয়ে কবি সাহিত্য জীবনে প্রবেশ করেন।তাঁর লেখার জীবন শুরু হয় সাংবাদিকতার মাধ্যমে।তিনি তাঁর পত্রিকায় শ্রমজীবী,কৃষিজীবী মানুষের কথা বার বার তুলে ধরেন।তাঁর প্রথম পএিকার নাম ‘ নবযুগ’।কবি উচ্চমাধ্যমিকে পড়ার সময় গান রচনা করেন এবং গায়ক হিসেবে খ্যাতি লাভ করেন।তিনিই প্রথম বাংলা গজল গানের প্রবর্তক। প্রায় তিন হাজারের বেশি গান তিনি রচনা করেন।নজরুল তাঁর জীবনে ৮ টি চলচ্চিত্রের সাথে বিভিন্নভাবে জড়িত ছিলেন।তিনি ‘ধ্রুব’ ছায়াছবিতে নারদের ভূমিকায় অভিনয় করেন।

১৯৪২ সালে কবি তাঁর বাকশক্তি হারিয়ে ফেলেন এবং একই বছরের জুলাই মাসে তিনি মস্তিষ্কের ভারসাম্য হারান।তিনি এ অবস্থায় ৮ লাইনের একটি কবিতা রচনা করেছিলেন। ১৯৭২ সালের ২৪ মে কবি নজরুলকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষনা করা হয়।১৯৭৬ সালে জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়।এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগত্তারিণী স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি নজরুলকে প্রদান করা হয়। আমাদের সকলের শ্রদ্ধেয় কবি ১৯৭৬ সালের ২৯ শে আগস্ট ঢাকায় শেষ নি:শ্বাস ত্যাগ করে চলে যান না ফেরার দেশে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে কবিকে সমাধিত করা হয়েছে।বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামেে মর্যাদা ও গুরুত্ব অপরিসীম।

spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...
spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড় হুমকি হয়ে উঠবে— এমন আশঙ্কা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই ধারণার সঙ্গে একমত...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের খাদ্যসামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সব খাবার ফ্রিজে রাখা উপকারী নয়। বরং কিছু...
spot_img