Monday, June 8, 2026
27.2 C
Dhaka

পুলিশের দ্রুত অভিযানে ধরা পড়ল হামলাকারী যুবক

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর মাত্র আড়াই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৭ জুন) সকাল ১১টার দিকে এসএসসি পরীক্ষার্থী ওই শিক্ষার্থী তার দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে স্কুলে যাচ্ছিল। পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত সামিউল সিরাজ তাদের পথরোধ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে ওই সময় ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়। হামলায় তার হাত ও পেটের একপাশে গুরুতর জখম হয়। ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে তার সঙ্গে থাকা দুই বান্ধবী আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

ঘটনার পরপরই বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দ্রুত অভিযানের নির্দেশ দেন।

এরপর বোয়ালিয়া থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে মাত্র আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত সামিউল সিরাজকে বোয়ালিয়া থানার টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, দ্রুত তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান সম্পন্ন করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশু উদ্ধার, চক্র শনাক্তে অভিযান

কক্সবাজার শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবির হোসেনকে...

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী, দ্রুত সমাধানের দাবি

হাসনাবাদ গ্রিডে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর...

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার...

আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি খ্যাতি নয়, তাকওয়া

মানুষের সামাজিক অবস্থান, সম্পদ কিংবা খ্যাতি নয়; বরং ঈমান,...

মিছিলের রেশ ধরে সংঘর্ষ, আহত অন্তত ৬

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায়...

গাইবান্ধায় প্রতিবেশী দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র...

সাতমেরায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোক

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রের...

ইয়াবা ও গাঁজাসহ আটক মা-ছেলে আদালতে প্রেরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মা...

অপহরণ ও ধর্ষণ মামলায় তদন্ত জোরদার, গ্রেপ্তার ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে...

বৃষ্টিপাত কমে বরেন্দ্র অঞ্চলে বাড়ছে পানিসংকটের ঝুঁকি

গত পাঁচ দশকে রাজশাহী অঞ্চলে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত উল্লেখযোগ্য...

হবিগঞ্জে বজ্রপাতের তাণ্ডব, নারীসহ তিনজনের মৃত্যু

হবিগঞ্জের তিনটি উপজেলায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে নারীসহ তিনজনের মৃত্যু...

জোবায়েরের মৃত্যুর পর উত্তাল বন্দর, থানার সামনে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হওয়ার কয়েক দিন পর...

টহল পুলিশের তথ্যেই মিলল লুকিয়ে রাখা শটগানের সন্ধান

পিরোজপুরে সদর ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে একটি...

মৃত্যুর তথ্য বিশ্লেষণে স্বাস্থ্য পরিকল্পনা হবে আরও কার্যকর

মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং মৃত্যুর প্রকৃত...
spot_img

আরও পড়ুন

তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশু উদ্ধার, চক্র শনাক্তে অভিযান

কক্সবাজার শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবির হোসেনকে মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক...

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী, দ্রুত সমাধানের দাবি

হাসনাবাদ গ্রিডে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই জোনে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দিনভর ভোগান্তিতে পড়েন...

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার বহু প্রতীক্ষিত স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তব হয়নি। পাঁচ বছর পর পরিবারের কাছে ফেরার প্রস্তুতি সম্পন্ন...

আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি খ্যাতি নয়, তাকওয়া

মানুষের সামাজিক অবস্থান, সম্পদ কিংবা খ্যাতি নয়; বরং ঈমান, তাকওয়া ও নেক আমলই আল্লাহর কাছে মর্যাদার প্রকৃত মানদণ্ড—ইসলামের শিক্ষা এমনটাই বলে। বাহ্যিক জৌলুশ দেখে...
spot_img