Friday, April 3, 2026
31 C
Dhaka

৪০ পেরোলেই কি ডিমে ঝুঁকি বাড়ে

স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে অনেকের মধ্যে ধারণা রয়েছে, ৪০ বছরের পর হৃদ্‌রোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকলে ডিমের কোলেস্টেরল ক্ষতিকর হতে পারে। বাস্তবে বিষয়টি এতটা সরল নয়।

পুষ্টিবিদদের মতে, প্রাপ্তবয়স্ক একজন মানুষের প্রতিদিন একটি ডিম খাওয়ায় সাধারণত কোনো সমস্যা নেই। ডিমে থাকা পুষ্টি উপাদান বয়স বাড়লেও শরীরের জন্য সমান গুরুত্বপূর্ণ থাকে। নির্দিষ্ট কিছু শারীরিক জটিলতা ছাড়া অধিকাংশ মানুষের জন্য প্রতিদিন ডিম খাওয়া নিরাপদ।

ডিমের কুসুমে কোলেস্টেরল থাকলেও তা এমন মাত্রায় নয়, যা সরাসরি রোগের কারণ হয়ে দাঁড়ায়। বরং ডিমে রয়েছে পূর্ণাঙ্গ আমিষ, ভিটামিন এ, ই, বি কমপ্লেক্স, আয়রন, জিংক, সেলেনিয়াম ও কোলিনসহ নানা গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে ভিটামিন বি১২ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যা প্রাণিজ উৎস থেকেই বেশি পাওয়া যায়।

নিয়মিত ডিম খেলে শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে এবং ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে। তবে খাদ্যাভ্যাসের সামগ্রিক চিত্রই স্বাস্থ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। অতিরিক্ত চর্বিজাতীয় খাবার, প্রক্রিয়াজাত মাংস, মিষ্টি বা অনিয়মিত জীবনযাপন বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞরা বলেন, সেদ্ধ, পোচ, অমলেট বা যেকোনোভাবে ডিম খাওয়া যেতে পারে। দেশি বা ফার্মের ডিম—উভয় ক্ষেত্রেই তেমন পার্থক্য নেই।

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিরাও সাধারণত প্রতিদিন একটি ডিম খেতে পারেন। তবে কোনোদিন শারীরিক অবস্থা খারাপ থাকলে বা রক্তচাপ বেশি থাকলে সে দিন ডিম না খাওয়াই ভালো।

দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি বা যাদের ডিমে অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন।

প্রয়োজনে কেউ একাধিক ডিমও খেতে পারেন, বিশেষ করে যারা কঠোর ব্যায়াম করেন বা আমিষের ঘাটতি রয়েছে। তবে নিয়মিত একাধিক ডিম খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই...

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা...

নিরাপত্তা নিয়ে প্রশ্ন, স্টেশনে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে সজোরে ধাক্কা...

জনস্বাস্থ্য রক্ষায় সিঙ্গাপুরের নতুন উদ্যোগ

কাকের সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে সিঙ্গাপুর সরকার।...

সামরিক জান্তার কঠোর অবস্থানে আন্তর্জাতিক উদ্বেগ

বুরকিনা ফাসোর জনগণকে গণতন্ত্র ভুলে যেতে আহ্বান জানিয়েছেন দেশটির...

তেল ও হরমুজ নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বিতর্ক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিতর্কিত...

ধর্ম পালনে বাধা এলে কী করবেন

হজরত ইবরাহিম (আ.) তাঁর কওমকে একত্ববাদের পথে আহ্বান জানানোর...

যুক্তরাষ্ট্রে সামরিক নেতৃত্বে পরিবর্তনের ঝড়

মার্কিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সেনাপ্রধান (চিফ...

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দায় অভ্যর্থনার নামে শিক্ষার্থীদের সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়...

বৈশ্বিক সংকটেও স্বস্তিতে বাংলাদেশ, দাবি অর্থমন্ত্রীর

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এবং এ...

তেলের দামের চাপে পাকিস্তানে গণপরিবহন ফ্রি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি...

ইসলামে নিরাপত্তার গুরুত্ব কতটা

মানুষের জীবনে নিরাপত্তা একটি মৌলিক প্রয়োজন, যা হারিয়ে গেলে...

দিলারা হাফিজের স্মরণে গুলশানে দোয়া মাহফিল

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের...
spot_img

আরও পড়ুন

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই তীব্র হয়ে উঠছে। সামরিক শক্তির প্রদর্শনে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেখানে খোলামেলা অবস্থান নেয়, সেখানে সাইবার...

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি গাড়ির জন্য বরাদ্দকৃত জ্বালানির ৩০ শতাংশ কম নেবেন। পাশাপাশি, সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য...

নিরাপত্তা নিয়ে প্রশ্ন, স্টেশনে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে সজোরে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলার চেষ্টা করা হয়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই যাত্রী।...

জনস্বাস্থ্য রক্ষায় সিঙ্গাপুরের নতুন উদ্যোগ

কাকের সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে সিঙ্গাপুর সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জুরং এলাকায় একটি পার্কে এই অভিযান চালিয়ে ১৬টি...
spot_img