Saturday, May 23, 2026
31 C
Dhaka

চাঁদের পথে আর্টেমিস-২ নতুন ইতিহাসের দোরগোড়ায় মানবজাতি

শুক্রবার ( ৫ ডিসেম্বর) চাঁদের উদ্দেশ্যে মানুষের নতুন যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে আর্টেমিস-২ মিশন। মিশনে থাকা চার নভোচারী পৃথিবীর কক্ষপথ ছেড়ে এখন চাঁদের পথে যাত্রা শুরু করেছেন। তাদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি প্রধান ইঞ্জিন চালিয়ে সফলভাবে চাঁদের দিকে অগ্রসর হয়েছে।

প্রায় ৫ মিনিট ৫৫ সেকেন্ড ধরে প্রধান ইঞ্জিন চালানোর মাধ্যমে মহাকাশযানটি ট্রান্সলুনার ইনজেকশন বা টিএলআই ধাপে প্রবেশ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে ওরিয়ন পৃথিবীর মাধ্যাকর্ষণ সীমা অতিক্রম করে চাঁদের কক্ষপথের দিকে এগিয়ে যায়। নাসার ড. লরি গ্লেজ জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। মহাকাশযান থেকে কানাডার নভোচারী জেরেমি হ্যানসেন বলেন, ‘আমরা এখন চাঁদের পথে। এখানে আমরা বেশ ভালো আছি।’

এই মিশনের অংশ হিসেবে মহাকাশযানটি চাঁদের দূরবর্তী প্রান্ত ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে। ১৯৭২ সালের পর এই প্রথম কোনো মানুষ পৃথিবীর কক্ষপথের বাইরে যাত্রা করলো। সরাসরি সম্প্রচারে দেখা গেছে, মহাকাশযানটি দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী ছোট নীল-সাদা গোলকের মতো দৃশ্যমান হয়ে উঠছে। হ্যানসেন বলেন, ‘মানুষ আবারও দেখিয়েছে আমরা কী করতে পারি। ভবিষ্যৎ নিয়ে আপনাদের আশাই আমাদের এগিয়ে নিচ্ছে।’

এর আগে প্রায় একদিন ধরে নভোচারীরা ‘হাই আর্থ অরবিট’-এ অবস্থান করেন। এ সময় ওরিয়নের ইঞ্জিন, নেভিগেশন ব্যবস্থা এবং জীবনধারণের প্রযুক্তি পরীক্ষা করা হয়। সবকিছু সন্তোষজনক হওয়ায় অনুমোদন দেওয়া হয় চাঁদের পথে যাত্রার গুরুত্বপূর্ণ ধাপ টিএলআই সম্পন্ন করার।

ওরিয়নের সার্ভিস মডিউলে থাকা প্রধান ইঞ্জিন দীর্ঘ সময় চালানোর ফলে মহাকাশযানের গতি ঘণ্টায় হাজার কিলোমিটারের বেশি বৃদ্ধি পায়। এর ফলে এটি এমন এক পথে প্রবেশ করে, যেখানে আগে কখনো মানুষ যায়নি। পরিকল্পনা অনুযায়ী, নভোচারীরা চাঁদের থেকেও প্রায় ৭ হাজার ৬০০ কিলোমিটার বেশি দূরত্বে পৌঁছাবেন এবং পরে মহাকর্ষীয় টানে আবার পৃথিবীর দিকে ফিরে আসবেন।

নাসা জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এই মিশনটি ১৯৭০ সালের অ্যাপোলো ১৩ মিশনের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। তবে জরুরি পরিস্থিতিতে টিএলআই-এর পরও মহাকাশযানকে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। বিশেষ করে প্রথম ৩৬ ঘণ্টার মধ্যে ফিরে আসা সবচেয়ে দ্রুত ও কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয়। নভোচারীদের নিরাপদে ফিরিয়ে আনতে বহুবার সিমুলেশন চালানো হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মহাকাশযানটি যত দূরে যাচ্ছে, ততই পরিবর্তিত হচ্ছে দৃশ্যপট। পেছনে পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসছে, আর সামনে চাঁদ ধীরে ধীরে বড় হয়ে তার গহ্বরপূর্ণ পৃষ্ঠ নিয়ে দৃশ্যমান হচ্ছে। মিশনের ষষ্ঠ দিনে নভোচারীরা একটি বিরল দৃশ্যের সাক্ষী হবেন, যখন চাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। তখন চাঁদ সূর্যের সামনে অবস্থান নেবে এবং চারপাশে আলোর বলয় তৈরি হবে, পাশেই দৃশ্যমান থাকবে পৃথিবী।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img