Sunday, September 6, 2026
27 C
Dhaka

জনবল সংকটে চাপে জেলা হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জে হাম বা মিসেলসের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মৃত শিশুদের সবার বয়স ৬ থেকে ৯ মাসের মধ্যে। এদের মধ্যে ৪ জন জেলা হাসপাতালে এবং ২ জন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এসব মৃত্যুর ঘটনা মার্চ মাসজুড়ে ঘটে।

মৃতদের মধ্যে একজনের নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এলেও অন্যদের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কমার ইঙ্গিত মিলেছে। জেলা হাসপাতালে ৩১ মার্চ ৭৭ জন এবং ১ এপ্রিল ৬৭ জন ভর্তি থাকার পর বৃহস্পতিবার (২ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।

এদিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ২ জন রোগী ভর্তি রয়েছে। বর্তমানে পুরো জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৬০ জন। জেলার অন্য কোনো হাসপাতালে এ ধরনের রোগী ভর্তি নেই বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে আগামী শনিবার (৬ ডিসেম্বর) থেকে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। জেলার ৩ লাখ ৬০ হাজার ৮১৪ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। প্রথমবারের মতো ৬ মাস বয়সী শিশুদের এমআর টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগে ৯ মাস বয়স থেকে দেওয়া হতো। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, তবে এর সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি।

জেলার সদর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং শিবগঞ্জ উপজেলায় আক্রান্তের হার তুলনামূলক বেশি। সিভিল সার্জন ডা. একেএম সাহাবুদ্দীন জানান, প্রাথমিকভাবে স্থানীয় স্টোরে থাকা মজুদ থেকেই টিকাদান শুরু হবে, পরে সরবরাহ পাওয়া গেলে তা যুক্ত করা হবে। তিনি আরও বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই টিকার আওতায় আসবে এবং এখন পর্যন্ত ২৫ শিশুর মধ্যে ১০ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ ফল পাওয়া গেছে।

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান, সাবেক এমপি ও জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা হাসপাতাল সূত্র জানায়, জানুয়ারি মাসে ২ জন এবং ফেব্রুয়ারিতে ৫ জন রোগী ভর্তি হলেও মার্চ মাসে হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যায়। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। বিশেষ করে ৯ মাসের কম বয়সী শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি। এ পর্যন্ত ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১৫ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে।

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান বলেন, গত দুই দিনে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। প্রতিদিনই নতুন রোগী আসছে এবং জনবল সংকটের কারণে চিকিৎসা কার্যক্রম পরিচালনায় চাপ বেড়েছে। হাসপাতালের ৫৪ শতাংশ পদ শূন্য রয়েছে এবং শিশু ওয়ার্ডে মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। বহির্বিভাগেও রোগীর চাপ অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, হামের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এ নিয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img