Thursday, July 9, 2026
25.8 C
Dhaka

হামের ঝুঁকিতে টিকাবিহীন শিশুরা, সতর্কবার্তা চিকিৎসকদের

দেশের অন্যান্য জেলার মতো নেত্রকোনাতেও ধীরে ধীরে বাড়ছে হামের সংক্রমণ। জেলায় এখন পর্যন্ত ১১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ২৬ জনকে সন্দেহভাজন হিসেবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে আটজন, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন শিশু চিকিৎসাধীন রয়েছে।

আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন আরিফ নামের এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য বুধবার (১ এপ্রিল) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি বিকেলে নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা।

সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল সূত্র জানায়, আক্রান্ত শিশুদের বয়স ছয় মাস থেকে তিন বছরের মধ্যে। সাম্প্রতিক সময়ে জ্বর, সর্দি-কাশি এবং শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে আসা শিশুদের পরীক্ষা-নিরীক্ষার পর হাম শনাক্ত হচ্ছে। আক্রান্তদের অধিকাংশই শূন্য থেকে পাঁচ বছর বয়সী।

সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসা নিতে আসা অভিভাবকদের অভিযোগ, প্রয়োজনীয় কিছু ওষুধের ঘাটতি রয়েছে। এক শিশুর অভিভাবক ফুলন রাণী সরকার বলেন, ‘আমার শিশুর তিন দিন ধরে জ্বর ছিল। পরে শরীরে দানা ওঠে। হাসপাতালে আনার পর চিকিৎসকরা জানান, এটি হাম। তবে আইসোলেশন ওয়ার্ডে প্রয়োজনীয় কিছু ওষুধের ঘাটতি রয়েছে।’

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আবু রায়হান খান জানান, হাম আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা কর্নার চালু করা হয়েছে এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বর্তমানে ভিটামিন এ ক্যাপসুল, প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক ও চোখের ড্রপের সংকট রয়েছে, ফলে অনেক অভিভাবককে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। অক্সিজেন সরবরাহে সাময়িক সমস্যা থাকলেও তা এখন স্বাভাবিক হয়েছে।

চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ এবং সময়মতো টিকা না নিলে এটি শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা বলেন, আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং হাসপাতালে টিকার কোনো সংকট নেই। পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু...

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন ১২ আগস্ট, কী কী পরিবর্তন আসতে পারে

নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে...

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...
spot_img

আরও পড়ুন

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা ধমনীর ভেতরে জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে বিনিয়োগ করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী। একটি ক্রিপ্টো বিশ্লেষক...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যবহারবান্ধব করে তুলতে নতুন সুবিধা যুক্ত করছে অ্যাপল। সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণে ব্যবহারকারীরা এখন সিরির কথা...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু হয়। কারও ক্ষেত্রে এটি জ্বালাপোড়ার মতো অনুভূত হয়, যা ধীরে ধীরে বুক পর্যন্ত ছড়িয়ে পড়তে...
spot_img