Thursday, July 9, 2026
25.5 C
Dhaka

৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি

ঠাকুরগাঁও জেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রল-অকটেন’ নীতি চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন। নতুন এই ব্যবস্থার আওতায় আগামী শনিবার (৫ এপ্রিল) থেকে মোটরসাইকেলচালকদের জ্বালানি তেল সংগ্রহ করতে হলে ফুয়েল কার্ড দেখাতে হবে। এ কারণে কার্ড সংগ্রহ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ভিড় করছেন মোটরসাইকেল মালিক ও চালকেরা।

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, পৌরসভা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে একযোগে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়। দুপুরের দিকে ঠাকুরগাঁও পৌরসভা চত্বরে গিয়ে দেখা যায়, ফুয়েল কার্ড নেওয়ার জন্য মোটরসাইকেলচালকদের দীর্ঘ সারি। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ধীরে ধীরে সামনে এগোচ্ছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে মোটরসাইকেলচালকদের জন্য সাতটি শর্ত আরোপ করা হয়েছে। এর অংশ হিসেবে ফুয়েল কার্ড চালু করা হয়েছে। কার্ড পেতে মোটরসাইকেলের মালিকদের জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের নিবন্ধনপত্র এবং চালকের লাইসেন্স দেখিয়ে নিজ নিজ স্থায়ী ঠিকানার বিপরীতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা বা পৌরসভা থেকে কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে। আর যাঁরা কর্মসূত্রে জেলা শহরে অবস্থান করছেন, তাঁরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড নিতে পারবেন।

ঘোষণা অনুযায়ী, শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত মোটরসাইকেলচালকেরা ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন। এরপর শনিবার (৫ এপ্রিল) থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো চালক পেট্রলপাম্প থেকে জ্বালানি তেল নিতে পারবেন না।

জগন্নাথপুর এলাকার বাসিন্দা এনামুল হক একটি হিমাগারে চাকরি করেন। কাজের প্রয়োজনে তাঁকে বিভিন্ন গ্রামে যেতে হয়। দুপুরের দিকে পৌরসভা কার্যালয়ের লাইনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘দেড় ঘণ্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি। এ সময়টুকুতে কেবল ১০ ফুট এগোতে পেরেছি। কখন যে আমার পালা আসবে, বলতে পারছি না।’

ব্যবসায়ী মকছেদুল হকও সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, ‘সকাল সাড়ে নয়টা থেকে লাইনে দাঁড়িয়ে। তিন ঘণ্টায় কয়েক পা সামনে যেতে পেরেছি। কার্ড দেওয়ার কাজ খুব ধীরে চলছে।’ পরে বেলা একটার দিকে হাতে ফুয়েল কার্ড নিয়ে তিনি ফিরে যান। তাঁর কার্ডে উল্লেখ আছে, একজন গ্রাহক তিন দিনের জন্য ৫ লিটার, সাত দিনের জন্য ১০ লিটার এবং ১২ দিনের জন্য ১৫ লিটার পর্যন্ত জ্বালানি তেল নিতে পারবেন। প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষ এই পরিমাণ ও মেয়াদ পরিবর্তন করতে পারবে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. আলী জানান, তিনি চার ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছেন। তাঁর মতে, বুথের সংখ্যা বাড়ানো হলে দ্রুত কার্ড বিতরণ করা সম্ভব হতো। তিনি বলেন, ‘আমার সামনে এখনো আরও জনাবিশেক মানুষ আছে। বুথের সংখ্যা বাড়ালে দ্রুত কার্ড বিতরণ করা যেত।’

ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে ভোগান্তিতে পড়েছেন আবদুর রাজ্জাকও। তিনি রংপুরের বাসিন্দা হলেও কর্মসূত্রে ঠাকুরগাঁওয়ে থাকেন। তিন ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর তিনি জানতে পারেন, অন্য জেলার বাসিন্দাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে কার্ড নিতে হবে। এতে হতাশ হয়ে তিনি বলেন, ‘কষ্টটাই জাই গেল।’

পৌরসভার কর নির্ধারক আবদুর রশিদ জানান, সকাল ১০টা থেকে কার্ড বিতরণ শুরু হয়েছে এবং বেলা দেড়টা পর্যন্ত ৫০টি কার্ড দেওয়া সম্ভব হয়েছে। এদিকে ঠাকুরগাঁও পৌরসভায় ফুয়েল কার্ড বিতরণের তদারকি কর্মকর্তা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত ৫০০ কার্ড পেয়েছি। সব কাগজপত্র যাচাই করে ফুয়েল কার্ড বিতরণ করতে একটু সময় লাগছে। পরবর্তী কষ্ট লাঘবে এই কষ্টটা মেনে নিতে হবে। বুথ বাড়ানোর প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে গিয়ে দেখা যায়, ফুয়েল কার্ডপ্রত্যাশীদের লাইন কার্যালয় চত্বর ছাড়িয়ে সোনালী ব্যাংক পর্যন্ত পৌঁছেছে। সেখানে পুরাতন ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী মাজেদুল হক বলেন, ‘এক পা আগাতে অনেক সময় লাগছে। শেষ পর্যন্ত কার্ড পাব কি না, জানি না। না পেলে কষ্ট করে আরেক দিন আসতে হবে।’

জগন্নাথপুর এলাকার বাসিন্দা দুর্লভ রায় একটি কোম্পানির বিপণন বিভাগে কাজ করেন। জ্বালানি তেলের সংকটে মাঠপর্যায়ে কাজ করতে পারছেন না তিনি। সাড়ে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘রাত হলেও ফুয়েল কার্ড নিয়েই বাড়ি ফিরব। ফুয়েল কার্ড মোর লাগিবেই।’

জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ফুয়েল কার্ড বিতরণ শেষ হলে বোঝা যাবে কতজন চালক এর আওতায় এসেছেন। তিনি জানান, শনিবার (৫ এপ্রিল) থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলচালক ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন না। পাশাপাশি জেলায় সব নিবন্ধনবিহীন ও অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব যান চলাচল বন্ধ করা গেলে বৈধ যানবাহনের চালকেরা সহজে জ্বালানি তেল পাবেন বলেও তিনি উল্লেখ করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল...

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু...

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন ১২ আগস্ট, কী কী পরিবর্তন আসতে পারে

নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে...

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...
spot_img

আরও পড়ুন

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল তারকাদের জীবনযাপন ও স্বাস্থ্য অভ্যাসও উঠে আসছে। নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড মুখে টেপ লাগিয়ে...

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি বড় প্রশ্ন সামনে এসেছে—এআই কি মানুষের চাকরি কেড়ে নিচ্ছে? বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবর এ...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান নতুন উদ্ভাবন নিয়ে সামনে আসছে। যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের উন্নত মডেলের ওপর সরকারি বিধিনিষেধ আরোপের...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা ধমনীর ভেতরে জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।...
spot_img