Tuesday, October 13, 2026
25.7 C
Dhaka

সতর্ক না হলে হামের প্রাদুর্ভাব আরও বাড়তে পারে: বিশেষজ্ঞ

বাংলাদেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা জোরদারের আহ্বান জানিয়েছেন। জনস্বাস্থ্য ও টিকা বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম এ বারী জানিয়েছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

তিনি বলেন, ‘সম্প্রতি হামের এই প্রাদুর্ভাবের জন্য আমরা কয়েকটি বিষয়কে দায়ী করতে পারি। এক. শেষ তথ্য–উপাত্ত অনুযায়ী, বাংলাদেশের ৮৫ শতাংশ শিশুকে হামের টিকার প্রথম ডোজ সফলভাবে দেওয়া সম্ভব হয়েছে। আর দ্বিতীয় ডোজ বা সম্পূর্ণ ডোজ দেওয়ার হার আরেকটু কম—৮২ শতাংশ।’

জনস্বাস্থ্যবিজ্ঞানের তথ্য তুলে ধরে তিনি বলেন, এই টিকাদান হার অনুযায়ী প্রায় ৭২ দশমিক ৮ শতাংশ শিশু হামের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা অর্জন করেছে। ফলে প্রায় ২৭ দশমিক ২ শতাংশ শিশু এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিবছর জন্ম নেওয়া প্রায় ৩০ লাখ শিশুর মধ্যে এই হার অনুযায়ী বিপুলসংখ্যক শিশু অনিরাপদ থেকে যাচ্ছে, যা সময়ের সঙ্গে বড় প্রাদুর্ভাবে রূপ নিতে পারে।

হাম অত্যন্ত সংক্রামক রোগ উল্লেখ করে তিনি বলেন, একটি আক্রান্ত শিশু থেকে আশপাশের ১৮টি শিশু সংক্রমিত হতে পারে। ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় বাংলাদেশে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। অপুষ্টি ও দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে তিনি বলেন, ‘এই মুহূর্তে করণীয় শতভাগ শিশুর হামের টিকা গ্রহণ নিশ্চিত করা। একে বলে ‘সাপ্লিমেন্টারি ভ্যাকসিনেশন’। আক্রান্ত শিশুর আশপাশের বাড়িগুলোয় তো বটেই, দেশের ৯৫ শতাংশ জেলায় ৬ মাস থেকে ১৫ বছর বয়সী শতভাগ শিশুকে টিকা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ, মহামারি ঠেকাতে হলে সব শিশুকে টিকা দিতে হবে। তবে যদি কেউ গত এক মাসের মধ্যে টিকা নিয়ে থাকে, তবে তাদের বাদ দিতে হবে।’

বড়দের টিকা নেওয়ার প্রসঙ্গে তিনি জানান, ‘হামের টিকা বড়রাও নিতে পারবেন। তবে যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা কম বা যাঁরা ‘ইমিউনোকমপ্রোমাইজড’ বা যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, যেমন ক্যানসার রোগী, কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন, এমন রোগী, এইচআইভি আক্রান্ত রোগী বা অন্তঃসত্ত্বা নারীরা হামের টিকা নিতে পারবেন না।’

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘হাম অত্যন্ত সংক্রামক ও মারাত্মক রোগ। এটি শিশুর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধব্যবস্থাকে একেবারে এলোমেলো করে দেয়।’

তিনি গুজব বা ভুল তথ্য থেকে দূরে থেকে টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান এবং ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img