জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার বিকেলে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা এই মন্তব্য করেন।
তিনি ডেপুটি স্পিকারের বক্তব্যে পবিত্র কোরআনের আয়াত ও খলিফা আবু বকর (রা.)-এর উদ্ধৃতি উপস্থাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংসদ পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হলে তা দেশের সার্বিক শাসনব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে সহায়ক হবে।
সিএ/এমআর


