Tuesday, July 7, 2026
26.9 C
Dhaka

সিএএফের সিদ্ধান্ত উপেক্ষা করে ট্রফি প্রদর্শন সেনেগালের

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা প্রশাসনিক সিদ্ধান্তে কেড়ে নেওয়া হলেও নিজেদের অবস্থানে অনড় থেকেছে সেনেগাল ফুটবল দল। মহাদেশীয় ফুটবল সংস্থার সিদ্ধান্ত বা আইনি হুঁশিয়ারি উপেক্ষা করে তারা দর্শকদের সামনে ট্রফি প্রদর্শন করেছে এবং সেই ট্রফি নিয়ে প্যারেডও করেছে।

শনিবার (৬ ডিসেম্বর) প্যারিসের স্তাদ দ্য ফ্রান্সে অনুষ্ঠিত সেনেগাল ও পেরুর ম্যাচের আগে আফ্রিকা কাপ অব নেশনসের ট্রফি নিয়ে মাঠে নামে সেনেগাল দল। অধিনায়ক কালিদু কুলিবালির নেতৃত্বে ফুটবলাররা ট্রফি নিয়ে মাঠের চারপাশে প্রদক্ষিণ করেন। গোলকিপার এদুয়ার্দো মেন্দি ট্রফিটি হাতে নিয়ে সতীর্থদের সঙ্গে দর্শকদের সামনে সেটি প্রদর্শন করেন। পরে তারা প্রেসিডেন্ট বক্সে গিয়ে সেনেগালিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লায়ে ফলের সামনে ট্রফিটি তুলে ধরেন।

ম্যাচের আগে স্টেডিয়ামে একটি কনসার্ট আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান শেষে ট্রফি প্রদর্শনের মধ্য দিয়ে মাঠে নামেন সেনেগালের খেলোয়াড়রা। ট্রফি প্রদর্শনের পর পেরুর বিপক্ষে ম্যাচেও তারা দুই তারকা খচিত জার্সি পরে খেলেন। এই দুটি তারকার একটি ২০২১ সালে আফ্রিকা কাপ অব নেশনস জয়ের স্মারক হিসেবে এবং অন্যটি চলতি বছরের জানুয়ারিতে জেতা শিরোপার দাবির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। তবে প্রায় দুই মাস পর কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) সেই শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে। এরপর মরক্কোর পক্ষ থেকে সতর্ক করা হয়, সেনেগাল যদি নিজেদের চ্যাম্পিয়ন দাবি করে ট্রফি প্রদর্শন করে, তবে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে। ম্যাচ চলাকালে মরক্কোর পক্ষে দেওয়া একটি পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যায় সেনেগাল দল। পরে বিষয়টি নিয়ে মরক্কো আপিল করলে সিএএফের আপিল বোর্ড গত ১৭ মার্চ রায় দেয় যে সেনেগাল ম্যাচ বর্জন করেছে। এই যুক্তিতে ম্যাচটিকে ‘ওয়াকওভার’ হিসেবে ধরে মরক্কোকে ৩–০ গোলে জয়ী ঘোষণা করা হয় এবং শিরোপা দেওয়া হয় তাদের।

সিএএফের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে সেনেগাল ফুটবল কর্তৃপক্ষ। তারা এই সিদ্ধান্তকে ‘সবচেয়ে নগ্ন প্রশাসনিক চুরি’ বলে উল্লেখ করে আন্তর্জাতিক ক্রীড়া আদালত সিএএসে আপিল করেছে। একই সঙ্গে নিজেদের চ্যাম্পিয়ন দাবি করে ট্রফি প্রদর্শনের ইঙ্গিতও দেয় তারা।

এর মধ্যে মরক্কোর আইনজীবী মুরাদ এলাজৌতি ট্রফিটি জনসমক্ষে প্রদর্শন বন্ধ করতে স্টেডিয়াম কর্তৃপক্ষ ও ইভেন্ট আয়োজকদের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠানোর কথাও জানান। সিএএফের সিদ্ধান্তের পর সেনেগাল যদি ট্রফি প্রদর্শন করে, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

তবে এসব সতর্কবার্তা উপেক্ষা করেই ট্রফি প্যারেড করেছে সেনেগাল দল। পরে পেরুর বিপক্ষে ম্যাচে তারা ২–০ গোলে জয় পায়। যদিও ওই ম্যাচে দলের কয়েকজন বড় তারকা, যেমন কালিদু কুলিবালি, সাদিও মানে ও এদুয়ার্দো মেন্দি বিশ্রামে ছিলেন এবং বদলির তালিকাতেও তাদের রাখা হয়নি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জান্নাতে কি ঘুম থাকবে? কোরআন-হাদিসের আলোকে যা জানা যায়

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অংশ হলো ঘুম।...

ফুটবল মাঠে মুসলিম খেলোয়াড়দের সিজদার তাৎপর্য কী

বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো ম্যাচে শেষ বাঁশি...

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম...

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’...

স্ট্রোকের পর সুস্থ জীবনে ফিরতে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্ট্রোক বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম...

বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে...

ফ্যাটি লিভার ও ডায়াবেটিসের মধ্যে কী সম্পর্ক, যা বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে ডায়াবেটিসের পাশাপাশি দ্রুত বাড়ছে ফ্যাটি লিভারের প্রকোপ। চিকিৎসাবিজ্ঞানে...

রাতে দাঁত ব্রাশ না করলে যেসব ঝুঁকি নীরবে বাড়তে থাকে

রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার পরামর্শ দীর্ঘদিন ধরেই...

পৃথিবীকে ঠান্ডা করতে সালফার ছড়ানোর পরিকল্পনা নিয়ে নতুন উদ্বেগ

বৈশ্বিক উষ্ণতা কমাতে বায়ুমণ্ডলে সালফার ছড়িয়ে সূর্যের আলো আংশিক...
spot_img

আরও পড়ুন

জান্নাতে কি ঘুম থাকবে? কোরআন-হাদিসের আলোকে যা জানা যায়

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অংশ হলো ঘুম। দৈনন্দিন পরিশ্রমের পর শরীর ও মনকে বিশ্রাম দিতে ঘুমের বিকল্প নেই। তবে পরকালের চিরস্থায়ী আবাস...

ফুটবল মাঠে মুসলিম খেলোয়াড়দের সিজদার তাৎপর্য কী

বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো ম্যাচে শেষ বাঁশি বাজতেই শুরু হয় উল্লাসের বিস্ফোরণ। গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস, মাঠজুড়ে খেলোয়াড়দের আবেগ আর ক্যামেরার ঝলকানিতে তৈরি...

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন নয়। অনেক সময় আপনজনের কাছ থেকেই মানুষ অবহেলা, অপবাদ, মানসিক আঘাত বা ক্ষতির মুখোমুখি হয়।...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে ঘটক, আত্মীয়স্বজন বা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিয়ের প্রস্তাব আদান-প্রদান হতো, এখন অনলাইন ম্যাট্রিমনিয়াল প্ল্যাটফর্ম ও...
spot_img