Wednesday, July 22, 2026
27 C
Dhaka
No menu items!

দৌলতদিয়া ট্র্যাজেডি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিবাদ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় তাঁর মা রেহেনা আক্তার ও শিশু ভাগনে তাজবিদ বিন মোসাব্বিরও প্রাণ হারিয়েছেন। পরিবারের আরও একজন সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

আহনাফ তাহমিদ খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজবাড়ী পৌরসভার লালমিয়া সড়ক এলাকার ভবানীপুরের বাসিন্দা। দুর্ঘটনার পর নিখোঁজ থাকা আহনাফের মরদেহ উদ্ধারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইয়াসির আরাফাত। তিনি লেখেন, ‘আমাদের রায়হানকে পাওয়া গিয়েছে—নিথর ও প্রাণহীন।’

এ দুর্ঘটনায় আহনাফের মা ও ভাগনের মৃত্যু হয়েছে। তাঁর বড় বোন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মৃধা মো. শিবলী নোমান লিখেছেন, ‘শান্তি ও শক্তিতে বিরাজ করো। আর কীই–বা বলতে পারি! কী এক অসহায়ত্বের মাঝে আমাদের বসবাস!’

একই বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার মুন্না সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘জীবনে এমন দুর্ঘটনা কারও পরিবারের সঙ্গে না ঘটুক। আহনাফ রায়হান ভাইকে রাজবাড়ী সদর হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি, তাঁর মা ও ভাগনেসহ তিনজন মারা গেছেন। আপু (বড় বোন) হাসপাতালে ভর্তি।’

দুর্ঘটনায় এমন মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও। ৪৩তম আবর্তনের সাবেক শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, ‘বাইরের দেশে গোলাবারুদ, মিসাইলে মারা যাচ্ছে। আর আমরা যুদ্ধ ব্যতীতই সিস্টেমের মিসাইলে মারা যাচ্ছি ক্রমাগত।’

এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন সাবেক শিক্ষার্থী ও এনসিপি নেতা ফয়সাল মাহমুদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘একটা পরিবার ভেঙেচুরে তছনছ হয়ে যাওয়া বলতে যা বোঝায়, তার থেকেও শতগুণ হয়েছে এই পরিবারের। এই তিনজনের লাশ আর একজনের আহত শরীরের জন্য মোট রাষ্ট্রীয় বরাদ্দ এক লাখ টাকা থেকেও কম। রাষ্ট্রকে আন্তরিকভাবে ধন্যবাদ, নিহত-আহতদের পরিবারের পাশে এভাবে উপহাস করে দাঁড়ানোর জন্য!’

বন্ধুকে হারানোর বেদনা প্রকাশ করে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী মির্জা সাকি বলেন, ‘রাইয়ান নাই—দুইটা শব্দ আমি পাশাপাশি লিখতে পারতেছি না। ব্যাকস্পেস দিয়েই যাচ্ছি। বন্ধুর নামের পাশে “ছিল” কথাটা কেউ ক্যাম্নে লেখে? এই দৌলতদিয়া ফেরিঘাট হয়েই তো আমরা রাইয়ানের বাসায় গেছিলাম।’

আহনাফ শুধু পড়াশোনায় নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন। তাঁর স্মৃতিচারণা করে নৃবিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী আল-বেরুনি রাজন লিখেছেন, ‘ফ্যাকাল্টি থেকে ক্লাব, ক্লাব থেকে জেলা সমিতি—সব জায়গায় এত স্মৃতি। কীভাবে সবকিছু ফেস করব, জানি না আমি।’

গত বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদী পার হওয়ার অপেক্ষায় থাকা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায়। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত দুর্ঘটনায় ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনাটিকে কাঠামোগত ব্যর্থতার ফল উল্লেখ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এগুলো নিছক দুর্ঘটনা নয়, যেসব কারণে বছরের পর বছর আমাদের প্রিয়জন হারাতে হয়, বহুজন আজীবন অসহনীয় জীবন যাপন করেন সেসব কারণ জানা এবং সমাধানযোগ্য। কিন্তু এ দেশে আমরা এখন পর্যন্ত এমন কোনো দায়িত্বশীল সরকার পাইনি, যারা এগুলোর কাঠামোগত সমাধানের উদ্যোগ নিয়েছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img