Tuesday, March 17, 2026
33 C
Dhaka

আলুর ক্ষতি পুষিয়ে দিচ্ছে চালকুমড়া

ঠাকুরগাঁও সদর উপজেলার পুটিমারী এলাকায় একই জমিতে আলু ও চালকুমড়ার ভিন্নধর্মী চাষ পদ্ধতি কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনা তৈরি করেছে। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এই পদ্ধতিতে বাড়তি ফলন ও লাভ পাচ্ছেন স্থানীয় কৃষকেরা।

মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে দেখা যায়, জমির নিচে সারি সারি আলু আর তার ওপরে মাচাজুড়ে ছড়িয়ে আছে চালকুমড়ার লতা। শুধু পুটিমারী নয়, আশপাশের এলাকাতেও এই পদ্ধতির চাষাবাদ ছড়িয়ে পড়ছে।

স্থানীয় কৃষক আসাদুল ইসলাম জানান, তিনি সাড়ে তিন বিঘা জমিতে আলু চাষ করেছেন। আলুগাছ বড় হওয়ার পর সারির মাঝখানে চালকুমড়ার চারা লাগান। এরপর খুঁটি ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে নাইলনের সুতা বেঁধে লতাগুলো ওপরে তোলা হয়।

তিনি বলেন, এক বিঘা জমিতে প্রথমবার মাচা তৈরি করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। তবে পরবর্তী বছরগুলোতে খরচ কমে আসে এবং একবার তৈরি করা মাচা চার থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।

আসাদুলের ভাষ্য, অগ্রহায়ণের মাঝামাঝি আলু রোপণের পর প্রায় এক মাসের মাথায় চালকুমড়ার চারা লাগানো হয়। ফাল্গুনে আলু তোলার পর মাচাজুড়ে চালকুমড়ার লতা ছড়িয়ে পড়ে এবং দ্রুত ফুল ও ফল ধরতে শুরু করে।

তিনি আরও বলেন, গত বছর আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে আলুর সঙ্গে চালকুমড়া চাষ করেছেন। তাঁর আশা, চালকুমড়া বিক্রি করে প্রায় দুই লাখ টাকা আয় করতে পারবেন।

একই পদ্ধতিতে চাষ করা কৃষক সাইদুর রহমান জানান, দেড় বিঘা জমিতে আলুর সঙ্গে চালকুমড়া লাগিয়েছেন। তাঁর গাছে ইতিমধ্যে ফুল এসেছে। আলু তোলার ১৫ থেকে ২০ দিনের মধ্যেই চালকুমড়া সংগ্রহ করা যাবে। এক দফায় প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজারটি চালকুমড়া পাওয়ার আশা করছেন তিনি। এভাবে ১২ থেকে ১৪ বার ফসল তোলা সম্ভব হবে বলে জানান তিনি।

আরেক কৃষক সুরেশ রায় বলেন, ৩০ শতাংশ জমিতে আলু চাষ শেষে এখন সেখানে চালকুমড়া রয়েছে। এই ফসল তোলার পর একই জমিতে লাউ চাষের পরিকল্পনাও রয়েছে তাঁর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপপরিচালক আলমগীর কবির বলেন, আলুর সঙ্গে মাচায় চালকুমড়া চাষ করে ভালো ফলন পাচ্ছেন কৃষকেরা। এতে তাদের আয় বাড়ছে। কৃষকদের সাথি ফসল চাষে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

চাঁদ দেখার বৈজ্ঞানিক পদ্ধতি কী বলে

প্রতিবছর রোজা ও ঈদের সময় ঘিরে মানুষের মধ্যে কৌতূহল...

ঈদ উপলক্ষে সিসিক কর্মীদের আর্থিক সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে...

ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দুর্ভোগে গাইবান্ধার মানুষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ৫ শতাধিক...

শিশু নির্যাতন: রাজশাহীতে মাদ্রাসার বিরুদ্ধে তদন্ত শুরু

রাজশাহীতে মাদ্রাসার এক ১০ বছরের শিশুশিক্ষার্থীকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী...

রমজানে শ্রমিকের অধিকার রক্ষায় ইসলামের নির্দেশনা

ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকারকে অত্যন্ত...

স্থানীয় ও পর্যটকদের আকর্ষণ কেন্দ্র তেঁতুলিয়া জামে মসজিদ

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত তেঁতুলিয়া জামে মসজিদ...

শহরে ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ

রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এই রমজান মাসে...

ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে রয়েছে সড়ক নির্মাণ

ঢাকার সঙ্গে শরীয়তপুরের যাতায়াতের জন্য ২০২০ সালে সড়ক পরিবহন...

বিদেশি জুতার দাপটে সংকুচিত স্থানীয় পাদুকাশিল্প

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ীর সরু গলিগুলোতে এখনো শোনা যায়...

রমজানে প্রবাসজীবন: মানসিক প্রশান্তির উপায়

রমজানের সময় প্রবাসে একাকী থাকা অনেকের জন্য মানসিকভাবে চ্যালেঞ্জিং...

জঙ্গল সলিমপুরে স্বস্তি ফিরছে, চান স্থায়ী শান্তি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানের...

পরিত্যক্ত বাগানে লুকানো ছিল বিস্ফোরক ও অস্ত্র

রাজশাহী নগরের একটি পরিত্যক্ত লেবুবাগান থেকে ২১টি ককটেলসদৃশ বস্তু...

জাহাঙ্গীরনগরে ছাত্রী হত্যা, স্বামী কারাগারে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে এক ছাত্রীর রক্তাক্ত...

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে তদন্তে পুলিশ

শরীয়তপুরের বিভিন্ন স্থানে গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের...
spot_img

আরও পড়ুন

চাঁদ দেখার বৈজ্ঞানিক পদ্ধতি কী বলে

প্রতিবছর রোজা ও ঈদের সময় ঘিরে মানুষের মধ্যে কৌতূহল ও উৎকণ্ঠা দেখা যায়। চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়। তবে জ্যোতির্বিজ্ঞানের...

ঈদ উপলক্ষে সিসিক কর্মীদের আর্থিক সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে অনুদান বিতরণ করা হয়েছে। নগরভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কয়েকশ কর্মীর হাতে নগদ অর্থ তুলে দেওয়া...

ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দুর্ভোগে গাইবান্ধার মানুষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এবং বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ...

শিশু নির্যাতন: রাজশাহীতে মাদ্রাসার বিরুদ্ধে তদন্ত শুরু

রাজশাহীতে মাদ্রাসার এক ১০ বছরের শিশুশিক্ষার্থীকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।...
spot_img