Sunday, March 15, 2026
34.8 C
Dhaka

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী: “মানুষ হাসপাতালে এসে প্রাপ্য সেবা পাবে, এজন্য সরকার পদক্ষেপ নিচ্ছে”

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রত্যেক মানুষ যাতে সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, এজন্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করা এবং সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে প্রাপ্য সেবাটুকু পায়—এ জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

আজ শনিবার তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে সিঙ্গাইর পৌরসভার আয়োজনে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করার জন্য হাসপাতালগুলোতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। অনেক ক্ষেত্রে ওষুধ সরবরাহে দুর্নীতি, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার ঠিকমতো না দেওয়া এবং চিকিৎসক ও নার্সদের সময়মতো উপস্থিত না থাকার মতো অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে যাতে গ্রামের সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পায়। এজন্য প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম ধীরে ধীরে বাড়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) হাবিল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফসান রেজা, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম, হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরীসহ পাঁচটি স্মৃতি পুরস্কার বিতরণ

অমর একুশে বইমেলার সমাপনী দিন আজ রোববার (১৫ মার্চ)।...

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।...

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত অবস্থায় কারাগারেই মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শাহনূর আলম (৬০) কারা হেফাজতে মারা...

সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির...

ব্যবসায়ীদের স্বেচ্ছায় সরানোর জন্য সময়সীমা ঘোষণা

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ অভিযানের তৃতীয়...

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে তিতাস নদ বাঁচাতে নৌ-শোভাযাত্রা

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদ...

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে...

ফকিরবাড়ি ও কালীবাড়ি: ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ

বরিশাল নগরের ইতিহাস ও ধর্মীয় সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন...

বসন্তের বৃষ্টিতে ঝলমল অশোকমঞ্জরি

মৌলভীবাজার শহরের মনু নদের পাড়ের শান্তিবাগ ওয়াকওয়ে এলাকায় এখন...

রমজানের শেষে কেন ফিতরা দেওয়া হয়

সদকাতুল ফিতর ইসলামের একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। ‘সদকা’ অর্থ...

উত্তর কোরিয়ার পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক...

পর্যটক নিয়ন্ত্রণে সেন্ট মার্টিনে ফিরছে সামুদ্রিক কাছিম

বঙ্গোপসাগরের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের সৈকতে এ বছর ডিম...

ময়মনসিংহের কিশোরী সাবার ক্যানভাসে জীবনের গল্প

ময়মনসিংহের মুক্তাগাছার বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরী সাবা ইসলাম রংতুলি...

রূপগঞ্জে আলাদা দুই দুর্ঘটনায় চারজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুটি নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় চারজনের মৃত্যু...
spot_img

আরও পড়ুন

চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরীসহ পাঁচটি স্মৃতি পুরস্কার বিতরণ

অমর একুশে বইমেলার সমাপনী দিন আজ রোববার (১৫ মার্চ)। মেলা শুরু হবে বেলা ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। মেলার সমাপনী অনুষ্ঠানে বেলা ৩টায়...

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দূতাবাস এলাকার আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে এতে...

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত অবস্থায় কারাগারেই মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শাহনূর আলম (৬০) কারা হেফাজতে মারা গেছেন। তিনি হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। গত শুক্রবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও...

সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির শীর্ষ ইসলামি সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর...
spot_img