Wednesday, October 7, 2026
29.9 C
Dhaka

প্রসূতির মৃত্যুর ঘটনায় শ্রীপুরের হাসপাতাল বন্ধ, তদন্ত শুরু

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ। তিনি জানান, প্রসূতির মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান জানান, তিন সদস্যের ওই তদন্ত কমিটিতে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কনসালট্যান্ট, গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের একজন চিকিৎসক এবং কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছেন। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, ২০২২-২৩ সালের পর থেকে লাইফ কেয়ার হাসপাতালের লাইসেন্স নবায়ন করা হয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে হাসপাতালটি সিলগালা করার সিদ্ধান্ত নেয়। তবে নিহত রোগীর স্বজনেরা হাসপাতালের ভেতরে অবস্থান নেওয়ায় তাৎক্ষণিকভাবে সিলগালা করা সম্ভব হয়নি। এ কারণে আপাতত হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরকেও ব্যক্তিগতভাবে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, রোববার (৯ মার্চ) রাত ১০টার দিকে রুমা আক্তার (২৫) নামের এক প্রসূতির অস্ত্রোপচার করা হয় লাইফ কেয়ার হাসপাতালে। পরে রাত প্রায় ২টার দিকে তাঁকে দ্রুত ঢাকায় নেওয়ার কথা বলা হয়। সোমবার সকালে হাসপাতালের সামনে তাঁর মরদেহ রেখে চিকিৎসক, নার্সসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতাল ত্যাগ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন হাসপাতালটিতে ভাঙচুর চালান।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০২২ সালের ২৩ জুলাই ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া ২০২৪ সালের ১ এপ্রিল ইয়াসমিন আক্তার নামের এক নারীর ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। সে সময়ও রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালান।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, অতীতে বিভিন্ন ঘটনার পরও অনেক সময় রোগীর স্বজনেরা মামলা করেন না। ফলে আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এবার তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img