Friday, July 24, 2026
25.5 C
Dhaka
No menu items!

উৎপাদন-সরবরাহ ভাটা, ১০ এলএনজি ট্যাংকার লিজ দিতে চায় কাতার

কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি হরমুজ প্রণালির বাইরে অবস্থানরত ১০টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকার ভাড়ায় দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিষয়টি দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ কাতারের এই কোম্পানি তাদের বছরে ৭৭ মিলিয়ন টন উৎপাদন সক্ষমতার স্থাপনাটিতে উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করায় এলএনজি পরিবহনের ভাড়া দ্রুত বৃদ্ধি পেয়েছে।

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যানসিয়াল টাইমসকে বলেছেন, যুদ্ধ যদি আজই শেষও হয়, তবু স্বাভাবিক সরবরাহে ফিরতে ‘কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস’ সময় লাগতে পারে। কাতার এনার্জি গত বুধবার এলএনজি সরবরাহে ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে।

উৎপাদন বন্ধ হওয়ায় আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে এলএনজি কার্গোর প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। এর ফলে ইউরোপ ও এশিয়ায় গ্যাসের দাম এবং এলএনজি ট্যাংকার ভাড়ার হার বহু বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান ব্রেইনচাইল্ড কমোডিটি ইন্টেলিজেন্সের বিশ্লেষক ক্লাস ডজম্যান বলেন, ‘ভাড়ার জন্য যেসব ট্যাংকার প্রস্তাব করা হয়েছে, সেগুলো সবই হরমুজ প্রণালির বাইরে অবস্থান করছে, যাতে নিরাপত্তা-সংক্রান্ত ঝুঁকি এড়ানো যায়।’ তিনি আরও বলেন, ‘এই ট্যাংকারগুলোর মধ্যে দুটি আগামী সপ্তাহে ইউরোপে সরবরাহ দেওয়ার কথা রয়েছে। এর অর্থ হলো, এসব জাহাজ দ্রুত কাতার এনার্জির নিয়মিত কার্যক্রমে ফিরে আসবে না। ফলে পুরোপুরি উৎপাদন পুনরায় চালু হওয়ার সম্ভাবনা কমছে।’

ভাড়ার জন্য প্রস্তাবিত জাহাজগুলোর মধ্যে অন্তত চারটি কিউ-ফ্লেক্স ট্যাংকার রয়েছে—মুরওয়াব, আল সাফলিয়া, আল সুমামা এবং আল ওরাইক। প্রতিটি ট্যাংকারের ধারণক্ষমতা প্রায় ২১০ হাজার ঘনমিটার। এগুলো প্রচলিত এলএনজি ট্যাংকারের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি গ্যাস বহন করতে সক্ষম। সাধারণত ইউরোপ বা এশিয়ায় এলএনজি রপ্তানির জন্য এই ধরনের জাহাজ ব্যবহার করে কাতার এনার্জি।

অন্য ট্যাংকারগুলো দ্বৈত জ্বালানিচালিত দুই-স্ট্রোক ইঞ্জিনযুক্ত, ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার। বেশিরভাগ জাহাজ তাৎক্ষণিক ভাড়ার জন্য প্রস্তাবিত এবং কিছু মার্চের মাঝামাঝি সময় থেকে ব্যবহারযোগ্য হবে। এই জাহাজগুলোর নাম হলো—মেসাইঈদ, ওয়াদি আল সাইল, আল শাখামা, আল খোওয়াইর, আল শামাল ও শ্লাইমি।

এই সপ্তাহে এলএনজি ট্যাংকার ভাড়ার হার দ্রুত বেড়েছে। বাজার পর্যবেক্ষক প্রতিষ্ঠান স্পর্ক কমোডিটিসের তথ্য অনুযায়ী, আটলান্টিক অঞ্চলে এলএনজি পরিবহনের ভাড়া সপ্তাহের ব্যবধানে ২ লাখ ২১ হাজার ৫০০ ডলার বেড়ে প্রতিদিন ২ লাখ ৬৪ হাজার ২৫০ ডলারে পৌঁছেছে। এটি ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। একই প্রবণতা দেখা গেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও, যেখানে ভাড়া বেড়ে প্রতিদিন ২ লাখ ১৯ হাজার ২৫০ ডলারে উঠেছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img