Wednesday, March 11, 2026
35.9 C
Dhaka

রমজানে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত

মাহে রমজান মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমা লাভের বিশেষ সময়। এ মাসে মানুষ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ও ইবাদতের মাধ্যমে নিজের প্রয়োজন ও আশা-আকাঙ্ক্ষা তুলে ধরেন।

ইসলামে দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত। আল্লাহতায়ালা বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মোমিন : ৬০)। অন্য আয়াতে বলা হয়েছে, ‘যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, (বলো) আমি কাছেই, যখন কেউ আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।’ (সুরা বাকারা : ১৮৬)।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন।’ (তিরমিজি : ৩৩১৯)। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, আল্লাহর দরবার সব সময় বান্দার জন্য উন্মুক্ত। মানুষ যেকোনো সময় তাঁর কাছে দোয়া করতে পারে।

তবে হাদিসে এমন কিছু সময়ের কথা উল্লেখ করা হয়েছে, যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি বলে বর্ণনা করা হয়েছে। রমজান মাসে এসব সময় বিশেষভাবে গুরুত্ব বহন করে।

রাতের শেষ প্রহরকে এমন একটি সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমাদের মহামহিম প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব।’ (বোখারি : ১১৪৫)।

ইফতারের আগমুহূর্তকেও গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। নবীজি (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না- ইফতারের আগে রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ও অত্যাচারিত ব্যক্তির দোয়া। আল্লাহতায়ালা তা মেঘমালার ওপরে তুলে নেন।’ (তিরমিজি : ৩৫৯৮)।

এছাড়া ফরজ নামাজের পর দোয়া করার সময়ও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘রাতের শেষভাগে এবং ফরজ নামাজ শেষে দোয়া অধিক কবুল হয়।’ (তিরমিজি : ৩৪৯৯)।

আজান ও ইকামতের মধ্যবর্তী সময়েও দোয়া করার গুরুত্ব উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে কৃত দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না।’ (তিরমিজি : ৩৫৯৪)।

আরেকটি গুরুত্বপূর্ণ সময় হলো সেজদা অবস্থায় দোয়া করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা সেজদা অবস্থায় স্বীয় রবের সর্বাধিক নিকটবর্তী হয়। অতএব, তোমরা অধিক মাত্রায় ওই অবস্থায় দোয়া কর।’ (মুসলিম : ৪৮২)।

রমজান মাসে এসব সময়কে গুরুত্ব দিয়ে বেশি বেশি ইবাদত ও দোয়া করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে উৎসাহ দেওয়া হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে...

বহুমুখী উৎসে ডিজেল, কমেছে সরবরাহঝুঁকি

বাংলাদেশে একসময় ডিজেলের প্রায় পুরোটা আমদানি হতো মধ্যপ্রাচ্য থেকে,...

শত বছরের ঐতিহ্যে ইফতারের টেবিলে আমিত্তি

রমজান মাসে ইফতারের টেবিলে নানা খাবারের সঙ্গে শেরপুরে বিশেষ...

বইমেলায় নতুন বইয়ের ঢল, সংখ্যা ছাড়াল হাজার

অমর একুশে বইমেলায় প্রতিদিনই নতুন বইয়ের সংযোজন হচ্ছে। মেলায়...

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...
spot_img

আরও পড়ুন

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায় ৩০০ বছরের পুরোনো নিদাড়িয়া মসজিদ বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের অযত্ন, অবহেলা এবং প্রাকৃতিক ক্ষয়ের...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর ঈদুল ফিতরের দিন থেকে আবারো সিনেমা প্রদর্শন শুরু করবে। প্রথম প্রদর্শন হবে শাকিব খান অভিনীত...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন কয়েক হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। মাঠজুড়ে বিশাল শামিয়ানা টাঙানো থাকে এবং কাতারে কাতারে বসে...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে রুদ্রপলাশগাছ। ডালজুড়ে ফুটে থাকা উজ্জ্বল লাল ফুল যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রঙে। পথচারীদের চোখে পড়ে...
spot_img