Tuesday, March 10, 2026
23.2 C
Dhaka

অনলাইন ঈদ শপিংয়ে প্রতারণা এড়াতে সতর্কতার পরামর্শ

পবিত্র রমজান মাস এলেই ঈদের কেনাকাটার আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র। পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কেনার প্রস্তুতি শুরু হয় এই সময়েই। শপিংমল ও বিপণিবিতানে ক্রেতাদের ভিড় বাড়তে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন কেনাকাটার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে সারাদিন রোজা রেখে বাইরে গিয়ে কেনাকাটা করা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে। তাই অনেকে ঘরে বসেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঈদের কেনাকাটা সম্পন্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

তবে অনলাইন কেনাকাটার সুবিধার পাশাপাশি কিছু ঝুঁকিও রয়েছে। অনেক ক্ষেত্রে প্রতারক চক্র নকল পণ্য বিক্রি, ভুয়া ওয়েবসাইট বা আর্থিক প্রতারণার মাধ্যমে ক্রেতাদের ক্ষতির মুখে ফেলছে। ঈদকে কেন্দ্র করে এসব প্রতারণা আরও বেড়ে যায় বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, অনলাইনে কেনাকাটা করার আগে ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই করা জরুরি। সাধারণত নিরাপদ ওয়েবসাইটের ঠিকানার শুরুতে https লেখা থাকে এবং ব্রাউজারে একটি লক আইকন দেখা যায়।

কেনাকাটার ক্ষেত্রে পরিচিত ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করা নিরাপদ। কোনো নতুন বা অচেনা ওয়েবসাইট থেকে পণ্য কেনার আগে সেই প্রতিষ্ঠানের রিভিউ ও রেটিং ভালোভাবে যাচাই করা উচিত।

অনেক সময় আকর্ষণীয় ছাড়ের অফার দেখিয়ে ক্রেতাদের ফাঁদে ফেলা হয়। ৫০ শতাংশ ছাড় বা সীমিত সংখ্যক পণ্যের বিশেষ অফারের মতো বিজ্ঞাপন দেখলে তার সত্যতা যাচাই করা প্রয়োজন।

ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য দেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে ওয়েবসাইটটি নিরাপদ এবং বৈধ।

এ ছাড়া পণ্য অর্ডার করার আগে ডেলিভারি সময়, রিটার্ন বা রিফান্ড নীতি ভালোভাবে পড়ে নেওয়া উচিত। অনেক প্রতারক ওয়েবসাইট সময়মতো পণ্য সরবরাহ করে না বা ফেরত নেওয়ার সুযোগও দেয় না।

বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিয়েছেন, এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ইমেইলে আসা অজানা লিংকে ক্লিক না করে সরাসরি ব্রাউজার থেকে ওয়েবসাইট খুলে অর্ডার দেওয়া নিরাপদ।

এ ছাড়া নিয়মিত ইমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করা এবং ব্যাংক কার্ডের মোবাইল পিন আপডেট রাখাও নিরাপত্তা বাড়াতে সহায়ক হতে পারে। অনলাইন লেনদেনের সময় ওটিপি যাচাই করেও প্রতারণার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে...

ফ্যামিলি কার্ড: ডিজিটাল মাধ্যমে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে

সরকারের নবঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা সংস্কারের...

ফল ঘোষণার আগেই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি...

যাত্রাবাড়ীতে পায়ে রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার...

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬০ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ...

চট্টগ্রাম–১৪ ও চাঁদপুর–৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও আদর্শের অভাব, পদত্যাগের কারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কমিটির...

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাবেক পুলিশ কর্মকর্তার খালাস

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া মো....

জালাল উদ্দিন ফকির দাবি ভিডিও ভুয়া, নিজের বিবৃতি প্রত্যাখ্যান

বরগুনার আমতলী উপজেলায় খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ডিলারদের সঙ্গে আলোচনায়...

মিরপুরে অগ্নিকাণ্ডে ২৪ জনকে উদ্ধার, দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত এলএ প্লাজা নামের ১১...

দেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী ও কন্যাশিশুর ন্যায় বিচার...
spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। প্রায় এক সপ্তাহ পর সরকারি ব্যবস্থাপনায় তাঁর মরদেহ দেশে আনা হয়। সোমবার বেলা...

সংস্কার সভা থেকে বিরত থাকলে গণ–অভ্যুত্থান ও নির্বাচন নিয়েই প্রশ্ন উঠবে: নাহিদ ইসলাম

Nahid Islam বলেছেন, জাতীয় সংসদ যদি সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকে, তাহলে জুলাই গণ–অভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা—সবকিছু নিয়েই প্রশ্ন...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুতে সামাজিক প্রতিরোধ কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ঘটনার সুষ্ঠু ও...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে একজন সাংবাদিক আগ্নেয়াস্ত্র বের করেছেন। ঘটনা ঘটেছে গত রোববার বেলা তিনটার দিকে।...
spot_img