Monday, September 7, 2026
27 C
Dhaka

১৬ মে অনুষ্ঠিত হবে জাতীয় এআই অলিম্পিয়াড

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বাড়াতে আগামী ১৬ মে জাতীয় এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে অলিম্পিয়াডের প্রাথমিক বাছাইপর্ব শেষ হয়েছে।

বর্তমানে চলছে আঞ্চলিক বাছাইপর্ব, যা ১০ মে পর্যন্ত চলবে। আয়োজকদের ঘোষিত সূচি অনুযায়ী, ২ মে বিইউবিটি ক্যাম্পাসে ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ মে সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে রংপুর, দিনাজপুর ও নীলফামারীর শিক্ষার্থীদের অংশগ্রহণে আঞ্চলিক পর্ব হবে। ৯ মে রাজশাহী কলেজে রাজশাহী আঞ্চলিক পর্ব, চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে চট্টগ্রাম আঞ্চলিক পর্ব এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খুলনা আঞ্চলিক পর্ব আয়োজন করা হবে।

যেসব জেলার শিক্ষার্থীদের নিকটবর্তী কোনো আঞ্চলিক ভেন্যু নেই, তাদের জন্য ১০ মে অনলাইনে ই-অলিম্পিয়াড আয়োজন করা হবে।

তৃতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা এবার দুটি প্রধান বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। এআই চ্যালেঞ্জ বিভাগে ষষ্ঠ শ্রেণি থেকে এইচএসসি ২০২৬, এ-লেভেল, আলিম ও পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের ২০ বছরের কম বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম ক্যাগলে। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

অন্যদিকে, ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি ২০২৬ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য থাকছে বিনামূল্যের এআই কুইজ। এতে এআইবিষয়ক সাধারণ জ্ঞান, গণিত ও যুক্তিভিত্তিক দক্ষতা যাচাই করা হবে।

এআই চ্যালেঞ্জ বিভাগে অংশগ্রহণকারীদের পাইথন, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্কসহ এআইয়ের বিভিন্ন মৌলিক বিষয়ে সমস্যা সমাধান করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ‘প্রযুক্তিনির্ভর যে ভবিষ্যৎ পৃথিবীর কথা বলা হচ্ছে, সেখানে গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সমস্যা সমাধান ও বাস্তব দক্ষতা বৃদ্ধির জন্য এআই অলিম্পিয়াড হতে পারে কার্যকর মাধ্যম। এই অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমেই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে শুরু হোক তোমাদের পদচারণা।’

মাইক্রোসফটের এআই লিড সাদিদ হাসান বলেন, ‘এআই শেখা মানে শুধু কোডিং নয়, এটি ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা। বিডিএআইও ২০২৬-এর মাধ্যমে তোমরা এআইয়ের মৌলিক বিষয়গুলো শেখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।’

এবারের আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। প্ল্যাটিনাম স্পনসর হিসেবে রয়েছে বিইউবিটি। এছাড়া বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান সহযোগী হিসেবে যুক্ত রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img