Saturday, May 23, 2026
29 C
Dhaka

হাঁস পালনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠেছে বুলবুলি

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের বুলবুলি বেগম একসময় ছিলেন শুধুই গৃহিণী। সংসারের কাজ শেষ করে দিনের বেশির ভাগ সময় কাটত অবসরে। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমই আজ তাকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছে। এখন বুলবুলি হাঁস পালন করে মাসে ৭৫ হাজার টাকা আয় করছেন।

বুলবুলির বাড়ি উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে হাজীপুর গ্রামে। গ্রামে ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি বাড়ির পাশে ছোটখাটো খামার, সবজি চাষ ও হাঁস পালন। সকালে পুকুর ও আশপাশের জলাশয়ে হাঁসগুলো খাবারের খোঁজে ছড়িয়ে পড়ে। বুলবুলি নিজের খামারে ডিম সংগ্রহ ও পরিচর্যার কাজে ব্যস্ত থাকেন।

বুলবুলি বেগম জানান, ২০০১ সালে এসএসসি পাশের পর তাঁর বিয়ে হয়। স্বামীর পরিবারের সীমিত আয়ের কারণে নিজের কিছু করার তাগিদ থেকেই ২০১০ সালে তিনি হাঁস পালন শুরু করেন। পানবাজারে বেড়াতে গিয়ে এক গৃহবধূর কাছ থেকে হাঁস পালনের কৌশল শিখেন। স্বামীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে খামার তৈরি করে ৫০০ হাঁসের বাচ্চা কিনে শুরু করেন। চার মাসের মধ্যে হাঁস ডিম দিতে শুরু করে। এক বছরের মধ্যে ডিম বিক্রি করে ১ লাখ ২৫ হাজার টাকা আয় হয়। স্বামীর সাপোর্টে আরও ১ হাজার হাঁসের বাচ্চা ক্রয় করে খামার সম্প্রসারণ করেন।

বর্তমানে বুলবুলির খামারে প্রায় তিন হাজার হাঁস আছে। হাঁসের ডিম ও হাঁস বিক্রি করে মাসে ৭৫ হাজার টাকা আয় হচ্ছে। তিনি পরিবারের জন্য দুটি পুকুর খনন করেছেন, যেখানে মাছ চাষের পাশাপাশি কৃষিকাজও করছেন। এছাড়া একটি ছোট দোকানও চালান। আয়ের মাধ্যমে জমি কিনেছেন, বাড়ি পাকা করেছেন এবং দুই শ্রমিক নিয়োগ দিয়েছেন।

বুলবুলি বলেন, ‘শুরুর দিকে অনেক কষ্ট ছিল। মানুষ হাসাহাসি করত। কিন্তু ধীরে ধীরে হাঁসের সংখ্যা বাড়িয়েছি। এখন নিজের আয় আছে। সন্তানদের ভালোভাবে পড়াতে পারছি। এটাই সবচেয়ে বড় সুখ।’ স্বামী আবদুস সালাম বলেন, ‘বউ যখন হাঁস পালন শুরু করে, ভাবিনি এত বড় হবে। কিন্তু ওর পরিশ্রম আর আগ্রহ দেখে আমি পাশে দাঁড়াই। এখন সংসারের বড় অংশ চলে তাঁর আয়ে। আমি গর্বিত।’

বুলবুলি শুধু নিজের সংসার নয়, গ্রামের অন্যান্য গৃহবধূদেরকেও হাঁস পালনের পরামর্শ দেন। ইকরচালী ইউনিয়নের অনেক গৃহবধূ ও বেকার তরুণও তার নির্দেশনায় হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন। বালাবাড়ি গ্রামের সাইফুল ইসলাম ও ছাবিয়া বেগমের মতো বহু মানুষ বুলবুলির দেখানো পথে দারিদ্র্য জয় করেছেন।

ইকরচালী ইউনিয়ন পরিষদের সদস্য তাজউদ্দিন বলেন, বুলবুলি শিক্ষিত ও পরিশ্রমী। তাঁর হাত ধরে ইউনিয়নের অনেকেই দারিদ্র্যের বন্ধন থেকে মুক্তি পেয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে সীমিত সুযোগ দিয়েও সফলতা অর্জন করা যায়। হাজীপাড়ার বুলবুলি বেগম তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি শুধু একজন গৃহিণী নন, একজন সফল উদ্যোক্তা এবং এলাকার নারীদের জন্য অনুপ্রেরণা।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img