Saturday, March 7, 2026
34 C
Dhaka

ঝিনাইদহে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামী–শ্বশুর–শাশুড়ির বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ সদর উপজেলার ভূপতিপুর গ্রামে গৃহবধূ চান্দিনা খাতুন (২২)কে যৌতুকের টাকা না দেওয়ার অভিযোগে তাঁর স্বামী আমিরুল চৌধুরী, শ্বশুর ও শাশুড়ি নির্যাতন করে মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চান্দিনার বাবা আজ শুক্রবার ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার সময় চান্দিনা খাতুন অসুস্থ ছিলেন এবং পরে তাকে ঝিনাইদহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দম্পতির দুই ও তিন বছরের দুটি ছেলে রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাতে চান্দিনাকে তাঁর স্বামী ও শ্বশুর–শাশুড়ি যৌতুকের দাবিতে নির্যাতন করে মাথার চুল কেটে একটি ঘরে আটকে রাখেন। পরদিন প্রতিবেশীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চান্দিনার বাবা মাজেদুল মণ্ডল জানিয়েছেন, ‘জামাই বিদেশ যাওয়ার আগে আমরা ৩ লাখ ৮০ হাজার টাকা দিয়েছিলাম। এবার ফিরে এসে আরও ১ লাখ ৮০ হাজার টাকা দাবি করেছে। আমরা দিতে অস্বীকার করলে মেয়ের ওপর নির্যাতন শুরু হয়।’

স্বামী আমিরুল চৌধুরীর বাবা মিন্টু চৌধুরী জানিয়েছেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে দেখলাম আমার ছেলে চুল কেটে দিয়েছে। আমরা মেয়েকে আমাদের বাড়ির সঙ্গে একটি দোকানে রাখি। সেখানে শোবার ব্যবস্থা ছিল।’ তিনি চান্দিনার ওপর করা নির্যাতনকে ঘরের মধ্যে পারিবারিক বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

চান্দিনার চাচা সাজেদুল ইসলাম বলেছেন, ‘আমার ভাতিজি কোনো অপরাধ করেনি। জামাই বিদেশ থেকে ফিরে আবার টাকা দাবি করলে এই নির্যাতন ঘটেছে।’

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জ্বালানি তেল নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান

দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই...

স্মার্টফোন কিনলেই মিলতে পারে সিঙ্গাপুর ট্যুর

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি তাদের...

রোজার মাধ্যমে জাগ্রত হয় সহমর্মিতার চেতনা

রমজান মাস শুধু সিয়াম সাধনার সময় নয়, এটি আত্মশুদ্ধি,...

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে মস্তিষ্কের কার্যকারিতা বাড়তে পারে

রোজা পালন বা নির্দিষ্ট সময় না খেয়ে থাকার অভ্যাস...

ঈদে নতুন স্মার্টফোন অপো এ৬এস প্রো

ঈদুল ফিতর সামনে রেখে দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন...

রমজানের মাঝামাঝি সময়ে ফিতরা দেওয়া কি বৈধ

রমজান মাসে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সদকাতুল...

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন আসক্তি, সাইবার বুলিং ও বিভিন্ন ডিজিটাল ঝুঁকি...

ভাইরাল স্কিনকেয়ার ট্রেন্ডে বাড়ছে ত্বকের ঝুঁকি

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে প্রতিদিনই নতুন নতুন বিউটি বা স্কিনকেয়ার...

সেন্ট মার্টিনে ধরা বড় বোল মাছের বাজারে উৎসাহ

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ধরা পড়া প্রায়...

পাঁচ লাখ টাকার জাল নোট ও সরঞ্জাম জব্দ

কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসায় গোপনে ১ হাজার ও...

দেওভোগে গ্যাস বিস্ফোরণ, আহত তিনজন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ পাক্কারোড এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনের...

বারহাট্টায় ঘর থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ঘরের ভেতর থেকে এক ৯ বছর...

বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ড, কয়েক লাখ টাকার ক্ষতি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভোরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই...

৭২০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন একটি ডিভাইস উন্মোচন করেছে বৈশ্বিক...
spot_img

আরও পড়ুন

জ্বালানি তেল নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান

দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে পর্যাপ্ত...

স্মার্টফোন কিনলেই মিলতে পারে সিঙ্গাপুর ট্যুর

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি তাদের গ্রাহকদের জন্য বিশেষ প্রচারণা কর্মসূচি ঘোষণা করেছে। প্রতি বছরের মতো এবারও ‘ঈদ উইথ শাওমি’ শীর্ষক...

রোজার মাধ্যমে জাগ্রত হয় সহমর্মিতার চেতনা

রমজান মাস শুধু সিয়াম সাধনার সময় নয়, এটি আত্মশুদ্ধি, মানবিকতা ও সহমর্মিতার অনুশীলনের এক বিশেষ সময়। ইসলামের ইতিহাস ও হাদিসের বর্ণনায় রমজানকে ‘সহমর্মিতার মাস’...

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে মস্তিষ্কের কার্যকারিতা বাড়তে পারে

রোজা পালন বা নির্দিষ্ট সময় না খেয়ে থাকার অভ্যাস বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ওজন নিয়ন্ত্রণ, রক্তে শর্করা...
spot_img