Thursday, July 9, 2026
25.5 C
Dhaka

মাসে ২০০ টাকায় মডেল পরীক্ষায় বদলে যাচ্ছে ভাগ্য

ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভেসে আসে ছন্দময় উচ্চারণ—‘এক-এ তিন, দুই-এ দুই, তিন-এ এক, চার-এ চার, পাঁচ-এ তিন, ছয়-এ …’। পথচারীদের কেউ কেউ থমকে দাঁড়িয়ে লোহার গ্রিলের ফাঁক দিয়ে উঁকি দেন। ভেতরে দেখা যায়, একদল চাকরিপ্রত্যাশী পরীক্ষার পর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর মিলিয়ে নিচ্ছেন। তাঁদের এই সমবেত প্রস্তুতির নাম ‘স্টাডি গ্রুপ’।

মাঠের ঈদগাহ মিনারের পাশে প্রায় ৬০ জন তরুণ-তরুণীকে দেখা যায়—কারও হাতে প্রশ্নপত্র, কেউ বসে, কেউ দাঁড়িয়ে। মাঝখানে একজন সঠিক উত্তর বলে দিচ্ছেন, বাকিরা নিজেদের উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন। সপ্তাহে তিন দিন—রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার—এভাবে মূল্যায়ন পরীক্ষা হয়। বাকি দিনগুলো চলে নিয়মিত পড়াশোনা।

এই উদ্যোগের মূল উদ্যোক্তা জপেন চন্দ্র। কারমাইকেল কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে ২০১৯ সালে চাকরির প্রস্তুতি নিতে গিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি। কোচিং সেন্টারের উচ্চ ফি পরিশোধ করা সম্ভব না হওয়ায় কয়েকজন বন্ধুকে নিয়ে দলগতভাবে প্রস্তুতি শুরু করেন। বর্তমানে তিনি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত। শুরুতে সদস্য ছিল সাত-আটজন, পরে তা বেড়ে দাঁড়ায় অর্ধশতাধিক। এখন নিবন্ধিত সদস্য ৬৫ জন, নিয়মিত অংশ নেন ৫০ থেকে ৫৫ জন।

এনটিআরসিএ আয়োজিত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সদস্য মঞ্জুর ইসলাম বলেন, ‘স্নাতকোত্তর শেষ করার পরে চাকরির কোচিং করতে কয়েকজন বন্ধু মিলে একটি কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করি। তাঁরা যে পরিমাণ টাকা চান, তা আমাদের দেওয়া সম্ভব ছিল না। সেদিনই আমরা ছয় বন্ধু মিলে নিজেরাই চাকরির প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিই। সেই সিদ্ধান্ত আমাদের বিফল করেনি।’

পরীক্ষা পদ্ধতিও সুসংগঠিত। সামনে যে নিয়োগ পরীক্ষা থাকে, সেই অনুযায়ী অভিজ্ঞদের পরামর্শে সিলেবাস তৈরি করা হয়। বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং তথ্যপ্রযুক্তি থেকে ৯০টি বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র তৈরির দায়িত্ব পর্যায়ক্রমে একজন সদস্য নেন। যেদিন কার প্রশ্নে পরীক্ষা, সেদিন তিনি পরীক্ষায় অংশ নেন না। পরীক্ষা শেষে সদস্যরা একে অন্যের খাতা মূল্যায়ন করেন। সর্বোচ্চ নম্বর পাওয়া তিনজনকে দেওয়া হয় পুরস্কার। মাসে ২০০ টাকা করে চাঁদা তুলে প্রশ্ন কম্পোজ, ফটোকপি, পুরস্কার ও কখনো হালকা নাশতার ব্যবস্থা করা হয়।

এই গ্রুপ থেকে ইতিমধ্যে অনেকে চাকরি পেয়েছেন। জপেন চন্দ্রের ভাষ্য, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনজন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সমাজসেবা অধিদপ্তর, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন দপ্তরে প্রায় ৫০ জন চাকরি পেয়েছেন। সামনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষা—সেখানেও ভালো ফলের আশা করছেন তাঁরা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সুপারিশ পাওয়া সদস্য বৃষ্টি রানী রায় বলেন, ‘যাঁরা চাকরিপ্রার্থী তাঁরা এই গ্রুপ থেকে অত্যন্ত উপকার পাবেন। এখানে রুটিন অনুযায়ী পড়ালেখার পাশাপাশি পরীক্ষারও প্রস্তুতি হয়ে যাচ্ছে। আমি এখানে যেসব প্রশ্ন চর্চা করেছি, সেগুলো বেশির ভাগই নিয়োগ পরীক্ষায় এসেছিল।’

দলের সদস্যরা জানান, একা প্রস্তুতি নেওয়ার তুলনায় এখানে জটিল বিষয়গুলো সহজে বোঝা যায়। জপেন চন্দ্রের অনুপস্থিতিতে বর্তমানে দল পরিচালনা করছেন রতন রায়। পড়াশোনার বাইরে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্কও গড়ে উঠেছে। সবার রক্তের গ্রুপের তালিকা রাখা আছে, প্রয়োজনে সদস্যরা রক্তদানেও এগিয়ে আসেন।

ঠাকুরগাঁওয়ের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে বলেন, দল বেঁধে পড়ালেখা তথ্য আদান-প্রদান ও জ্ঞানার্জনের কার্যকর কৌশল। এতে যিনি বোঝেন, তিনি অন্যদের বুঝিয়ে দিতে পারেন—ফলে আত্মবিশ্বাস বাড়ে। তাঁর মতে, এভাবে প্রস্তুতি নিলে চাকরিপ্রত্যাশীদের সফলতার সম্ভাবনা বাড়ে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু...

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন ১২ আগস্ট, কী কী পরিবর্তন আসতে পারে

নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে...

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...
spot_img

আরও পড়ুন

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি বড় প্রশ্ন সামনে এসেছে—এআই কি মানুষের চাকরি কেড়ে নিচ্ছে? বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবর এ...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান নতুন উদ্ভাবন নিয়ে সামনে আসছে। যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের উন্নত মডেলের ওপর সরকারি বিধিনিষেধ আরোপের...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা ধমনীর ভেতরে জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে বিনিয়োগ করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী। একটি ক্রিপ্টো বিশ্লেষক...
spot_img