Saturday, February 28, 2026
20.1 C
Dhaka

১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে কারাগারে সিয়াম

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সিয়াম হোসেন ওরফে ইমন (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ( ৫ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাঁর জবানবন্দি রেকর্ড করেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই মো. মতিউর রহমান জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা গ্রহণ করেন এবং পরে আসামিকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে কলাবাগানের কাঁঠালবাগান এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে পুলিশ।

জবানবন্দি রেকর্ডের আবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালে সিয়াম ও ভুক্তভোগী শাহরিয়ার শারমিন বিন্তি শিকড় আইডিয়াল স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তেন। সে সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সিয়াম তাঁর মামার সঙ্গে হাজারীবাগ থানার জিগাতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পরে তাঁরা রামপুরায় বাসা নেন। সেখান থেকে তিনি নিয়মিত হাজারীবাগে এসে শারমিনের সঙ্গে দেখা করতেন।

আবেদনে বলা হয়, অন্য বন্ধুদের মাধ্যমে শারমিনের একাধিক সম্পর্ক ও ছবি থাকার বিষয়ে জানতে পারেন সিয়াম। এ নিয়ে তাদের মধ্যে প্রায় আট মাস যোগাযোগ বন্ধ থাকে। গত বছরের অক্টোবর থেকে আবার যোগাযোগ শুরু হয়। তবে শারমিনের আচরণ নিয়ে সন্দেহ তৈরি হলে সিয়াম এক পরিচিত বন্ধুর মাধ্যমে তাঁকে প্রেমের প্রস্তাব পাঠান। শারমিন তা গ্রহণ করলে সিয়াম বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। শারমিন অস্বীকার করলে তিনি সরাসরি জিজ্ঞেস করার সিদ্ধান্ত নেন এবং অস্বীকার করলে হত্যার পরিকল্পনা করেন বলে আবেদনে উল্লেখ রয়েছে।

ঘটনার দিন ২৫ ফেব্রুয়ারি সিয়াম হাজারীবাগের ট্যানারি মোড় থেকে একটি চাকু কিনে সঙ্গে রাখেন। সন্ধ্যায় রায়েরবাজার স্কুলের সামনে দেখা করার কথা বলে শারমিনকে ডাকেন। দুজন রিকশায় করে বাংলামোটর এলাকায় গিয়ে আবার ফিরে আসেন। পরে শারমিনের বাসার পাশেই কিছুক্ষণ অবস্থান করেন। সেখানে সিয়াম ক্ষমা চাইতে বললে শারমিন অস্বীকার করেন। তখন সিয়াম এক হাতে তাঁকে চেপে ধরে অপর হাতে পেটে ও পিঠে চাকু দিয়ে আঘাত করেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়। রক্তাক্ত অবস্থায় শারমিন বাড়ির দিকে দৌড়ে যান। ঘটনার পর সিয়াম নিজের জামায় চাকুর রক্ত মুছে কাঁঠালবাগানে দাদার বর্তমান ঠিকানার বাসায় আশ্রয় নেন। পরে সেখান থেকে পুলিশ তাঁকে আটক করে।

ঘটনার পর বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

তারাগঞ্জে লাশ উদ্ধারের পর উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার...

ফুলবাড়ী সীমান্তে অভিযান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই...

স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন নিয়ে ক্রেতাদের আগ্রহ

যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচনের মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি শেষ...

ধর্ষণের বিচার দাবিতে জাবিতে মিছিল ও সমাবেশ

দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও ‘অরাজকতার’ ঘটনার বিচার...

টিএসসিতে শিক্ষার্থীদের হামলা, তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুই তরুণী ও...

পুরান ঢাকায় বিস্ফোরণে দগ্ধ পরিবারের একমাত্র সন্তানের মৃত্যু

পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডিতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস...

চারঘাটে মাহফিলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী দ্বন্দ্ব

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি মাহফিলের প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র...

মিন্টো রোডে বিদায়ী আয়োজনে এক টেবিলে ইউনূস ও সাবেক উপদেষ্টারা

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস...

‘আলো’ প্রদর্শনীতে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা অনুভব

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ভবনের আগুনে দগ্ধ...

উদীচী শিল্পীগোষ্ঠী কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় নিন্দা জানিয়েছে

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কবি মোহন রায়হানকে ২০২৫ সালের বাংলা...

নেসাব পরিমাণ সম্পদে যেভাবে জাকাত ফরজ হয়

জাকাত ইসলামের একটি ফরজ বিধান এবং ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম।...

শিক্ষকদের অন্য পেশায় থাকা নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল...

রান্নাঘরে বেকিং সোডা ব্যবহারে যে ঝুঁকি জানা দরকার

রান্না ও বেকিংয়ের কাজে বেকিং সোডা ও বেকিং পাউডার...
spot_img

আরও পড়ুন

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (...

তারাগঞ্জে লাশ উদ্ধারের পর উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে স্থানীয় লোকজন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেল...

ফুলবাড়ী সীমান্তে অভিযান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিকসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে...

স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন নিয়ে ক্রেতাদের আগ্রহ

যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচনের মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে স্যামসাংয়ের নতুন প্রজন্মের স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাই-ফোল্ড। প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী এই...
spot_img