Friday, August 14, 2026
30 C
Dhaka

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও বড় মঞ্চে ব্যাট হাতে যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা আবারও আলোচনায় নিয়ে এসেছে তাকে। এবার শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ঝড়ো ইনিংস খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই তরুণ ব্যাটার।

ডাম্বুলার রঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা ‘এ’। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন সূর্যবংশী।

লংকান পেসার মোহাম্মদ শিরাজকে বাউন্ডারি মেরে ইনিংস শুরু করা এই বাঁহাতি ব্যাটার দ্রুত রান তোলার পথে এগোতে থাকেন। সাম্প্রতিক সময়ে অফ-ফর্ম ও মাঠের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আলোচনায় থাকলেও ফাইনালে ব্যাট হাতে তার জবাব ছিল দৃশ্যমান।

বিশেষ করে প্রতিপক্ষের দ্বিতীয় ওভারেই ম্যাচের গতি বদলে দেন তিনি। ওই ওভারে তিনটি ছক্কা ও দুটি চার হাঁকিয়ে তোলেন ২৬ রান। এরপর ইনিংসের পঞ্চম ছক্কাটি লং-অনের ওপর দিয়ে পাঠিয়ে মাত্র ১১ বলে পূর্ণ করেন অর্ধশতক।

এই কীর্তির মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটির নতুন বিশ্বরেকর্ড গড়েন সূর্যবংশী। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার কৌশল্য বীরা রত্নের দখলে। ২০০৫ সালে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে তিনি ১২ বলে অর্ধশতক করেছিলেন।

শুধু আন্তর্জাতিক পর্যায়েই নয়, ভারতের ঘরোয়া ক্রিকেটের রেকর্ডও নতুন করে লিখেছেন এই কিশোর। এতদিন ভারতীয়দের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল সরফরাজ খানের, যিনি বিজয় হাজারে ট্রফিতে ১৫ বলে ফিফটি করেছিলেন।

২০২৪ সালের ডিসেম্বরে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত সীমিত সংখ্যক ম্যাচ খেললেও ইতোমধ্যেই নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন সূর্যবংশী। বিহারের হয়ে ঘরোয়া ক্রিকেটে ১৯০ রানের ইনিংসও রয়েছে তার ক্যারিয়ারে। ফাইনালের এই পারফরম্যান্স তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে নতুন করে আলোচনায় নিয়ে এলো।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img