Wednesday, September 30, 2026
30.3 C
Dhaka

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও ব্যাট হাতে তার আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক মানসিকতা আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে তাকে। এবার শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বিধ্বংসী এক ইনিংস খেলে একাধিক রেকর্ড নিজের নামে লিখিয়েছেন এই তরুণ ওপেনার।

দাম্বুলায় অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন সূর্যবংশী। ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তোলার পথে হাঁটতে থাকা এই ব্যাটার মাত্র ১১ বলেই পূর্ণ করেন নিজের অর্ধশতক।

এই কীর্তির মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটির নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার কৌশাল্যা ভিরারত্নের দখলে, যিনি ২০০৫ সালে ১২ বলে অর্ধশতক করেছিলেন।

ফাইনালে সূর্যবংশীর ব্যাট থেকে আসে ১০টি চার ও ৮টি ছক্কা। পুরো ইনিংসে তিনি করেন ২৯ বলে ৯৪ রান। শতকের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত তিন অঙ্ক স্পর্শ করা হয়নি তার। বড় শট খেলতে গিয়ে অফ স্পিনার সাহান আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে।

সিরিজের আগের ম্যাচগুলোতে খুব বেশি প্রভাব ফেলতে না পারলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের সামর্থ্যের পূর্ণ প্রকাশ ঘটান এই কিশোর ব্যাটার। তার বিস্ফোরক ব্যাটিংয়ে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেয় ভারত ‘এ’।

সম্প্রতি ভারতীয় সিনিয়র দলের নির্বাচকদের নজরেও রয়েছেন সূর্যবংশী। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের সম্ভাব্য পরিকল্পনায় তার নাম আলোচনায় রয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। আর ফাইনালের এই ইনিংস সেই প্রত্যাশাকে আরও জোরালো করল।

অল্প বয়সেই বড় মঞ্চে চাপ সামলে যেভাবে ব্যাট করেছেন সূর্যবংশী, তাতে তাকে ভারতের ভবিষ্যৎ ক্রিকেট পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন অনেকে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img