Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তাজুল ইসলামের বক্তব্য

বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নিজেদের পছন্দনীয় লোক বসানো একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে একই সঙ্গে তিনি বিচার প্রক্রিয়া যেন অব্যাহত থাকে, সে বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম জানান, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই দায়িত্বে নিয়োজিত ছিলেন। এখন নতুন সরকার দায়িত্ব নেওয়ায় তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করার অধিকার রয়েছে।

তিনি বলেন, নতুন সরকার কাজের সুবিধার্থে তাদের লোক বসিয়েছে, যা স্বাভাবিক। এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আপত্তি নেই এবং নতুনদের জন্য তার শুভকামনাও থাকবে।

বিদায়ী চিফ প্রসিকিউটর আরও বলেন, প্রয়োজন হলে তিনি নতুনদের পরামর্শ ও সহযোগিতা দেবেন। একজন সাধারণ নাগরিক হিসেবে তার প্রত্যাশা, চলমান বিচার প্রক্রিয়া যেন অব্যাহত থাকে এবং দেশে এ ধরনের অপরাধ আর পুনরায় সংঘটিত না হয়।

তিনি উল্লেখ করেন, শুরুতে তাকে বলা হয়েছিল আগের মতোই দায়িত্ব পালন করতে। পরে তিনি জানতে পারেন, নতুন কেউ তার দায়িত্বে আসছেন। তখন তিনি পদত্যাগ করবেন কি না জানতে চাইলে সংশ্লিষ্টরা তাকে পদত্যাগ না করার পরামর্শ দেন। বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এলে এমনিতেই পরিবর্তন হয়ে যাবে।

তাজুল ইসলাম বলেন, পদত্যাগ করলে বিষয়টি নিয়ে ভিন্ন বার্তা যেতে পারত। সে কারণেই তিনি পদত্যাগ করেননি।

তিনি আরও মন্তব্য করেন, ট্রাইব্যুনালে উপস্থাপিত যুক্তি ও প্রমাণ বিশ্বের যে কোনো আদালতেই উপস্থাপন করা হলে আসামিদের সর্বোচ্চ সাজা হওয়ার মতো যথেষ্ট। পুরো প্রসিকিউশন একটি টিম হিসেবে কাজ করেছে এবং এখানে কোনো গ্রুপিং ছিল না বলেও দাবি করেন তিনি।

বিদায়ী চিফ প্রসিকিউটর জানান, তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। দায়িত্ব শেষ করে তিনি আবারও তার আইনপেশায় ফিরে যাবেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...
spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্ট...

সব পিঁপড়ার ওজন কি মানুষের সমান? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

পৃথিবীর সব পিঁপড়াকে এক পাশে এবং সব মানুষকে অন্য পাশে দাঁড়িপাল্লায় তুললে দুই পক্ষের ওজন প্রায় সমান হবে—এমন ধারণা বহু বছর ধরে প্রচলিত ছিল।...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবনের শেষ সময়ে এখানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া...
spot_img