Saturday, June 20, 2026
33.7 C
Dhaka

চীনের কুংফু জানা রোবট ঘিরে বিশ্বজুড়ে আলোচনা

রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। সম্প্রতি দেশটির একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন মানবসদৃশ রোবট তৈরি করেছে, যা মার্শাল আর্ট বা যুদ্ধবিদ্যায় দক্ষতার পরিচয় দিচ্ছে। চীনের ঐতিহ্যবাহী শাওলিন মন্দিরে এসব রোবটের কুংফু অনুশীলনের একটি ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একাধিক রোবট নিখুঁত সমন্বয় ও দ্রুতগতিতে কুংফু কৌশল অনুশীলন করছে। রোবটগুলোর চলাফেরা, ভারসাম্য ও প্রতিক্রিয়া এতটাই স্বাভাবিক যে প্রথম দেখায় এগুলো যান্ত্রিক বলে মনে হয় না। মানুষের মতো সাবলীল ভঙ্গিতে তারা বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করছে।

এই রোবটগুলোর নাম দেওয়া হয়েছে লিংক্সি এক্স২। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, উন্নত এআই মডেলের মাধ্যমে রোবটগুলো কেবল পূর্বনির্ধারিত নির্দেশনা অনুসরণ করে না, বরং নিজেরাই শিখতে, পরিকল্পনা করতে এবং পরিবেশ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে জটিল শারীরিক কার্যক্রমও তারা তুলনামূলক সহজে সম্পন্ন করতে সক্ষম হচ্ছে।

এর আগেও চীনের বিভিন্ন প্রতিষ্ঠান মানুষের মতো হাঁটা, সাইকেল চালানো কিংবা জিমন্যাস্টিকস করতে সক্ষম রোবট প্রদর্শন করেছে। বিশেষজ্ঞদের মতে, এসব মানবসদৃশ রোবট ভবিষ্যতে উদ্ধারকাজ, শিল্প উৎপাদন এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কুংফু শেখা রোবটের এই সাফল্য চীনের প্রযুক্তিগত উৎকর্ষের আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...
spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড় হুমকি হয়ে উঠবে— এমন আশঙ্কা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই ধারণার সঙ্গে একমত...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের খাদ্যসামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সব খাবার ফ্রিজে রাখা উপকারী নয়। বরং কিছু...
spot_img