Monday, June 8, 2026
27.4 C
Dhaka

ইফতারের তেল ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

রমজান এলেই রান্নাঘরে ব্যস্ততা বেড়ে যায়। ইফতারের টেবিলে চপ, বেগুনি, সমুচাসহ নানা ধরনের ভাজাপোড়া খাবার থাকে। এসব ভাজার পর কড়াই বা পাত্রে অনেক সময় তেল অবশিষ্ট থাকে। একই তেল বারবার ব্যবহার করলে ধীরে ধীরে সেটি কালচে হয়ে যায় এবং পোড়া কণা জমে থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

পোড়া তেলে ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে, যা হজমে সমস্যা, অস্বস্তি এমনকি দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই ভাজার তেল ব্যবহারে সচেতন থাকা জরুরি। অনেকেই মনে করেন, তেল পরিষ্কার করা ঝামেলার কাজ। তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে কাজটি তুলনামূলক সহজ হয়ে যায়।

কর্নফ্লাওয়ার ব্যবহার করে পোড়া তেল পরিষ্কার করা কার্যকর একটি উপায়। প্রথমে তেল হালকা গরম করে ১–২ টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে এক-চতুর্থাংশ কাপ পানি মিশিয়ে তৈরি মিশ্রণ তেলে ঢালতে হয়। কম আঁচে নেড়ে নিলে কর্নফ্লাওয়ার পোড়া অংশ শোষণ করে জমাট বাঁধে। পরে ছেঁকে নিলেই তেল অনেকটাই পরিষ্কার হয়ে যায়।

জেলটিনও তেল পরিষ্কারে ব্যবহৃত হতে পারে। এক টেবিল চামচ জেলটিন সামান্য ফুটন্ত পানিতে গুলে ঠান্ডা তেলের সঙ্গে মিশিয়ে কয়েক ঘণ্টা বা সারারাত রেখে দিলে ময়লা নিচে জমে যায়। তখন ওপরের পরিষ্কার তেল আলাদা করা যায়।

ভাতের মাড় ব্যবহার করেও পোড়া তেলের কণা পরিষ্কার করা সম্ভব। তেল ছেঁকে নিয়ে সামান্য ভাতের মাড় মিশিয়ে গরম করলে পোড়া অংশ একত্র হয়ে সহজে আলাদা হয়ে যায়। এছাড়া তেলে আলুর কয়েক টুকরো দিয়ে গরম করলে আলু পোড়া গন্ধ ও কণা শোষণ করে নেয়।

তবে বিশেষজ্ঞদের মতে, তেল যতই পরিষ্কার করা হোক না কেন, বারবার ব্যবহার করা উচিত নয়। ভাজার তেল সর্বোচ্চ এক থেকে দুইবার ব্যবহার করাই নিরাপদ। তেলের রং, গন্ধ বা ঘনত্ব বদলে গেলে তা আর ব্যবহার না করাই ভালো।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পুলিশের দ্রুত অভিযানে ধরা পড়ল হামলাকারী যুবক

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর...

তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশু উদ্ধার, চক্র শনাক্তে অভিযান

কক্সবাজার শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবির হোসেনকে...

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী, দ্রুত সমাধানের দাবি

হাসনাবাদ গ্রিডে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর...

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার...

আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি খ্যাতি নয়, তাকওয়া

মানুষের সামাজিক অবস্থান, সম্পদ কিংবা খ্যাতি নয়; বরং ঈমান,...

মিছিলের রেশ ধরে সংঘর্ষ, আহত অন্তত ৬

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায়...

গাইবান্ধায় প্রতিবেশী দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র...

সাতমেরায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোক

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রের...

ইয়াবা ও গাঁজাসহ আটক মা-ছেলে আদালতে প্রেরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মা...

অপহরণ ও ধর্ষণ মামলায় তদন্ত জোরদার, গ্রেপ্তার ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে...

বৃষ্টিপাত কমে বরেন্দ্র অঞ্চলে বাড়ছে পানিসংকটের ঝুঁকি

গত পাঁচ দশকে রাজশাহী অঞ্চলে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত উল্লেখযোগ্য...

হবিগঞ্জে বজ্রপাতের তাণ্ডব, নারীসহ তিনজনের মৃত্যু

হবিগঞ্জের তিনটি উপজেলায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে নারীসহ তিনজনের মৃত্যু...

জোবায়েরের মৃত্যুর পর উত্তাল বন্দর, থানার সামনে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হওয়ার কয়েক দিন পর...

টহল পুলিশের তথ্যেই মিলল লুকিয়ে রাখা শটগানের সন্ধান

পিরোজপুরে সদর ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে একটি...
spot_img

আরও পড়ুন

পুলিশের দ্রুত অভিযানে ধরা পড়ল হামলাকারী যুবক

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর মাত্র...

তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশু উদ্ধার, চক্র শনাক্তে অভিযান

কক্সবাজার শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবির হোসেনকে মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক...

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী, দ্রুত সমাধানের দাবি

হাসনাবাদ গ্রিডে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই জোনে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দিনভর ভোগান্তিতে পড়েন...

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার বহু প্রতীক্ষিত স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তব হয়নি। পাঁচ বছর পর পরিবারের কাছে ফেরার প্রস্তুতি সম্পন্ন...
spot_img