Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনা, যাত্রীদের ভোগান্তি

নাঙ্গলকোট রেলস্টেশনের আউটার সিগনালের মাঝিপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে এই ঘটনা ঘটেছে।

মধ্যবর্তী স্থানের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে চট্টগ্রামমুখী লাইনে দুই দিকের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধারকাজ সন্ধ্যা ছয়টার সময়ও শুরু হয়নি। ফলে ট্রেনের কয়েকশ যাত্রী ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেক যাত্রী ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা নিয়ে গন্তব্যে রওনা হয়েছেন।

নাঙ্গলকোট রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার জামাল উদ্দিন জানান, ঢাকামুখী লাইনের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেললাইন মেরামত কাজ করছে।

নাঙ্গলকোটের মাঝিপাড়া গ্রামের বাসিন্দা বজলুর রহমান বলেন, ট্রেন নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন অতিক্রম করার পর মাঝিপাড়া এলাকায় একটি বিকট শব্দ হয়। তখন ট্রেনের একটি এসি বগি লাইনচ্যুত হয়। চালক দ্রুত ট্রেন থামান, তবে কোনো যাত্রী আহত হননি।

চট্টগ্রাম থেকে কসবাগামী যাত্রী এনামুল হক জানান, বিকট শব্দের সঙ্গে ট্রেনের মাঝের বগি লাইনে চলে গেলে যাত্রীরা চিৎকার করেন। ঘণ্টা পার হলেও উদ্ধারকাজ শুরু হয়নি এবং রেলওয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে বলেন, এখন পর্যন্ত রেলওয়ের কর্মকর্তা, পুলিশ বা প্রশাসনের কেউ ঘটনাস্থলে আসেননি, তাই যাত্রীরা গন্তব্যে পৌঁছানো নিয়ে দুর্ভোগের মধ্যে রয়েছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...
spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্ট...

সব পিঁপড়ার ওজন কি মানুষের সমান? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

পৃথিবীর সব পিঁপড়াকে এক পাশে এবং সব মানুষকে অন্য পাশে দাঁড়িপাল্লায় তুললে দুই পক্ষের ওজন প্রায় সমান হবে—এমন ধারণা বহু বছর ধরে প্রচলিত ছিল।...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবনের শেষ সময়ে এখানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া...
spot_img