Friday, April 3, 2026
34 C
Dhaka

অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, জনগণের এই অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ কথা বলেন। তিনি দাবি করেন, ভোটকেন্দ্রগুলোতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

মাহদী আমিন বলেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার জন্ম দিয়েছে। এসব ঘটনা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, নোয়াখালীর হাতিয়া, কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কিছু অসংগতি, কারচুপি ও সহিংসতার ঘটনা ঘটেছে বলে তাঁদের কাছে অভিযোগ এসেছে। হাতিয়ায় বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও তোলা হয়। বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলে জানান তিনি।

নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনকালীন পরিবেশ শান্ত ও নির্বিঘ্ন রাখার আহ্বান জানান মাহদী আমিন। তিনি বলেন, প্রতিপক্ষের অপপ্রয়াস সফল হবে না। দেশজুড়ে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটদানে অংশগ্রহণই তার প্রমাণ।

সবার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি ভোট গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

ঘরে বসেই বানান পুঁটি মাছের ঝাল চচ্চড়ি

বাঙালির রান্নাঘরে পুঁটি মাছের নানা পদ জনপ্রিয়। এর মধ্যে...

এআই দিয়ে সংবাদের শিরোনাম বদলের পরীক্ষা চালাচ্ছে গুগল, বিভ্রান্তির শঙ্কা

বিশ্বজুড়ে নিজেদের বিভিন্ন সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ধারাবাহিকতায়...

বায়ুদূষণে ঢাকার অবস্থান আবারও শীর্ষ তালিকায়

বিশ্বের বিভিন্ন শহরের মতোই বায়ুদূষণের চাপে রয়েছে রাজধানী ঢাকা।...

ফরিদপুরে খাল পুনর্খননে কৃষি উন্নয়নের আশা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

মোংলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলা উপজেলায় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের...

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সহমর্মিতার জোয়ার

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা থমকে যাওয়ার শঙ্কায় থাকা...

জিকে সেচ প্রকল্পে তিন জেলায় কমেছে ডিজেলের চাপ, স্বস্তিতে কৃষক

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়াসহ তিন জেলার কৃষকরা...

ফুলবাড়ীর সড়কে ঝুঁকিপূর্ণ মরা গাছ, আতঙ্কে পথচারী

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চলমান কালবৈশাখী মৌসুমে বিভিন্ন সড়কের দু’পাশে...

মানহানিকর বক্তব্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

জাতীয় সংসদে নিজেরসহ দুই নারী সহকর্মীকে নিয়ে ‘কুৎসিত ভাষা’...

শেখ হাসিনার রায় বাতিল চেয়ে কোনো চিঠি পায়নি ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায় বাতিলের দাবিতে শেখ হাসিনার...

চট্টগ্রামে জ্বর ও হামের উপসর্গে আক্রান্ত বাড়ছে শিশু

চট্টগ্রামে গত কয়েকদিন ধরে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়তে...

হামের বিস্তার রোধে জোরদার টিকাদানের আহ্বান

টিকা ক্রয় ও সরবরাহ সংক্রান্ত জটিলতার কারণে যদি হামের...

জনবল সংকটে চাপে জেলা হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জে হাম বা মিসেলসের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৬...

যশোরে তিন পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে এক আসামিকে গ্রেপ্তার করতে...
spot_img

আরও পড়ুন

ঘরে বসেই বানান পুঁটি মাছের ঝাল চচ্চড়ি

বাঙালির রান্নাঘরে পুঁটি মাছের নানা পদ জনপ্রিয়। এর মধ্যে শর্ষেবাটা দিয়ে হাতে মাখা চচ্চড়ি একটি সুস্বাদু ও সহজ প্রস্তুতযোগ্য খাবার। শুভাগতা দেবাশীষের দেওয়া এই...

এআই দিয়ে সংবাদের শিরোনাম বদলের পরীক্ষা চালাচ্ছে গুগল, বিভ্রান্তির শঙ্কা

বিশ্বজুড়ে নিজেদের বিভিন্ন সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ধারাবাহিকতায় নতুন একটি উদ্যোগ পরীক্ষা করছে গুগল। সার্চ ফলাফলে কোনো সংবাদের মূল শিরোনামের পরিবর্তে বিকল্প শিরোনাম...

বায়ুদূষণে ঢাকার অবস্থান আবারও শীর্ষ তালিকায়

বিশ্বের বিভিন্ন শহরের মতোই বায়ুদূষণের চাপে রয়েছে রাজধানী ঢাকা। প্রতিদিনই বায়ুমানের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে, যা নগরবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে আন্তর্জাতিক...

ফরিদপুরে খাল পুনর্খননে কৃষি উন্নয়নের আশা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খননের মাধ্যমে কৃষিতে যে অগ্রগতি হয়েছিল, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে...
spot_img