Tuesday, July 7, 2026
26.9 C
Dhaka

ভোট দিয়ে হিজড়া ভোটাররা বললেন, ‘আমরা পিছিয়ে পড়া নই’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী নগরের বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের ভিড়ের পাশাপাশি চোখে পড়েছে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের উপস্থিতিও। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, শাড়ি কিংবা সালোয়ার-কামিজ পরিহিত কয়েকজন তৃতীয় লিঙ্গের ভোটার ভোট দিতে এসেছেন। কারও ভোট দেওয়া সহজ হয়েছে, আবার কেউ পড়েছেন ভোগান্তিতে। তবে ভোটাধিকার প্রয়োগের পর তাঁদের চোখেমুখে ছিল স্বস্তি ও আনন্দের ছাপ।

রাজশাহীর ‘দিনের আলো হিজড়া সংঘের’ কোষাধ্যক্ষ মিস জুলি সকাল সাড়ে ৯টার দিকে ভোট দেন। কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমরা হিজড়া জনগোষ্ঠীর মানুষ। আজকে ভোট দিতে এসে ভালো লাগছে। জয়-পরাজয় থাকবেই। কিন্তু যেই জিতুক, সে যেন মানুষের জন্য কাজ করে—এটাই চাই।’

কথা বলতে গিয়ে তিনি জানান দীর্ঘদিনের বঞ্চনার অভিজ্ঞতা। জুলি বলেন, ‘আমাদের পিছিয়ে পড়া বলা হয়। কিন্তু আমরা পিছিয়ে পড়া নই, আমাদের পিছিয়ে রাখা হয়েছে। সমাজের উচ্চবিত্তরা আমাদের সুযোগ দেয়নি। আমরা দেশ ও জাতির সম্পদ হিসেবে কাজ করতে চাই। আমাদেরও কাজে লাগাতে হবে। কাউকে পিছিয়ে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়।’

তবে ভোট দিতে গিয়ে তাঁকে দাঁড়াতে হয়েছে পুরুষদের লাইনে। কারণ জাতীয় পরিচয়পত্রে তিনি ‘পুরুষ’ হিসেবে নিবন্ধিত। তিনি বলেন, ‘আমি নারীসুলভ পোশাকে ও আচরণে। এখন ছেলেদের লাইনে দাঁড়ানো আমার জন্য খুবই অস্বস্তিকর। তাই দীর্ঘ সময় অপেক্ষা করি—কখন লাইন ফাঁকা হবে, তখন গিয়ে ভোট দিই।’ তাঁর দাবি, হিজড়া হিসেবে স্বীকৃত ভোটারের পরিচয় নিশ্চিত করতে হবে।

একই অভিজ্ঞতার কথা জানান হিজড়া জনগোষ্ঠীর আরেক সদস্য মিঠু। তিনিও পুরুষদের কেন্দ্রে ভোট দিয়েছেন। মিঠু বলেন, ‘আমাদের কোনো আলাদা সিরিয়াল নেই। দুই ঘণ্টা ঘুরে শেষে ভোট দিতে পেরেছি। ভোট না দিতে পারলে খুবই খারাপ লাগত। দেশের নাগরিক হিসেবে ভোট দিতে পেরে ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু আমি হিজড়া, আমি হিজড়া হিসেবেই ভোট দিতে চাই। আগে ছেলে হিসেবে ভোটার করা হয়েছিল। এখন সরকারিভাবে হিজড়াদের স্বীকৃতি আছে। তাই ভোটার তালিকায়ও সেই পরিচয় চাই।’

ভোট দিতে এসে ভোগান্তির শিকার হয়েছেন মিস রীতাও। তিনি বলেন, ‘একবার বলছে চারতলায় যান, আবার বলছে তিনতলায়। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে পাঠানো হয়েছে। লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ঠিকমতো তথ্য না পাওয়ায় বারবার ঘুরতে হয়েছে।’ তাঁর আক্ষেপ, ‘আমরা অস্বাভাবিক মানুষ নই। স্বাভাবিক মানুষের মতোই ভোট দিতে চাই। এই বৈষম্য আর চাই না।’

হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা জানান, নির্বাচনের সময় প্রার্থীরা এলাকায় ভোট চাইতে এলেও তাঁদের বাসায় খুব কমই যান। জুলি বলেন, ‘পাশের বাড়িতে গিয়ে ভোট চায়। কিন্তু আমাদের দরজায় কড়া নাড়ে না। অনেকে এখনো জিজ্ঞেস করে, আপনাদের কী ভোট আছে? আমরা বলি, হ্যাঁ, আমাদেরও ভোট আছে।’

‘দিনের আলো হিজড়া সংঘ’ সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর ও জেলার ৯টি উপজেলায় প্রায় ১ হাজার ২০০ জন তৃতীয় লিঙ্গের সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে অন্তত এক হাজার ভোটার হিসেবে তালিকাভুক্ত। তবে নানা সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতার কারণে ভোটকেন্দ্রে উপস্থিতির হার তুলনামূলক কম বলে জানান সংশ্লিষ্টরা।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম...

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’...

স্ট্রোকের পর সুস্থ জীবনে ফিরতে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্ট্রোক বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম...

বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে...

ফ্যাটি লিভার ও ডায়াবেটিসের মধ্যে কী সম্পর্ক, যা বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে ডায়াবেটিসের পাশাপাশি দ্রুত বাড়ছে ফ্যাটি লিভারের প্রকোপ। চিকিৎসাবিজ্ঞানে...

রাতে দাঁত ব্রাশ না করলে যেসব ঝুঁকি নীরবে বাড়তে থাকে

রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার পরামর্শ দীর্ঘদিন ধরেই...

পৃথিবীকে ঠান্ডা করতে সালফার ছড়ানোর পরিকল্পনা নিয়ে নতুন উদ্বেগ

বৈশ্বিক উষ্ণতা কমাতে বায়ুমণ্ডলে সালফার ছড়িয়ে সূর্যের আলো আংশিক...

আইপ্যাডেই সরাসরি হোয়াটসঅ্যাপ চালুর সুযোগ, থাকছে প্রধান ডিভাইস হিসেবে ব্যবহারের সুবিধা

আইপ্যাড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে জনপ্রিয় বার্তাবিনিময় প্ল্যাটফর্ম...

কুমিল্লা বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৩৩৬, বহিষ্কার ৮

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত...
spot_img

আরও পড়ুন

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন নয়। অনেক সময় আপনজনের কাছ থেকেই মানুষ অবহেলা, অপবাদ, মানসিক আঘাত বা ক্ষতির মুখোমুখি হয়।...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে ঘটক, আত্মীয়স্বজন বা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিয়ের প্রস্তাব আদান-প্রদান হতো, এখন অনলাইন ম্যাট্রিমনিয়াল প্ল্যাটফর্ম ও...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ না হওয়ায় অনেকে তা ফ্রিজে সংরক্ষণ করে পরে গরম করে খান। তবে পুষ্টিবিদদের মতে, এ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে নতুন ‘ইউজারনেম’ সুবিধা। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা আর ফোন নম্বর...
spot_img