Saturday, May 23, 2026
29 C
Dhaka

ছোট ব্যবসার সহায়ক হতে চায় রয়্যাল বেঙ্গল এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা যখন যুক্তরাষ্ট্রজুড়ে বড় শিল্প ও করপোরেট খাতে দ্রুত পরিবর্তন আনছে, ঠিক তখনই ভিন্ন কৌশলে এগোচ্ছে ভার্জিনিয়াভিত্তিক স্টার্টআপ রয়্যাল বেঙ্গল এআই। ছোট ব্যবসা, কনটেন্ট ক্রিয়েটর এবং ব্যক্তিগত ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সহজ ও স্বয়ংক্রিয় করতে নতুন একটি এআই টুলস চালু করেছে প্রতিষ্ঠানটি।

রয়্যাল বেঙ্গল এআইয়ের দাবি, আলাদা মার্কেটিং টিম ছাড়াই এই এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে কনটেন্ট তৈরি, ভিজ্যুয়াল ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যবস্থাপনা এবং গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। ফলে ছোট ব্যবসাগুলোর সময় ও খরচ দুটোই কমবে।

৩১ জানুয়ারি, শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির হেড অব কোম্পানি এমডি রাফাত রহমান জানান, তাদের লক্ষ্য উন্নত এআই প্রযুক্তিকে এমনভাবে উপস্থাপন করা, যাতে ব্যবহারকারীদের কোনো প্রশিক্ষণ বা টেকনিক্যাল জ্ঞান ছাড়াই এটি ব্যবহার করা যায়। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো এআইকে এতটাই সহজ করা, যেন ব্যবহারকারীদের আলাদা করে এআই নিয়ে ভাবতে না হয়।”

তিনি আরও জানান, ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিংয়ের বাইরে শিক্ষা, ফাইন্যান্স ও দৈনন্দিন প্রোডাক্টিভিটি খাতেও এআইভিত্তিক পণ্য আনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ক্ষেত্রেই অপ্রয়োজনীয় জটিলতা বাদ দিয়ে বাস্তব সমস্যার সহজ সমাধান দেওয়াই মূল লক্ষ্য থাকবে।

প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত হলেও তাদের টিম গ্লোবালি ডিস্ট্রিবিউটেড। বিশেষ করে শিক্ষার্থী ও ক্যারিয়ারের শুরুতে থাকা তরুণদের জন্য এখানে কাজের সুযোগ তৈরি করা হয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা—এমনকি যাদের এআই বা সফটওয়্যার ডেভেলপমেন্টে পূর্ব অভিজ্ঞতা নেই—তারাও লাইভ প্রোডাক্টে কাজ করার সুযোগ পাচ্ছেন। বাস্তব ফিচার ডেভেলপমেন্ট ও প্রকৃত গ্রাহকের সমস্যা সমাধানের মধ্য দিয়েই তাদের শেখার সুযোগ দেওয়া হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img