Sunday, May 24, 2026
30 C
Dhaka

রণবীরের ‘অ্যানিম্যাল’ সিক্যুয়াল পরিকল্পনা নিশ্চিত

তিন বছর আগে মুক্তি পেয়ে বক্স অফিসে ধুম ফেলে দিয়েছিল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। ছবির শেষের পোস্ট-ক্রেডিট দৃশ্যে ইঙ্গিত ছিল সিক্যুয়ালের, যার সম্ভাব্য নাম হিসেবে উঠে আসে ‘অ্যানিম্যাল পার্ক’। সেই জল্পনাই এবার কার্যত সত্যি বলে স্বীকার করলেন রণবীর নিজেই।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়াল নিয়ে পরিকল্পনা চলছে এবং প্রজেক্টটি বাস্তবায়নের দিকে এগোচ্ছে।

রণবীর বলেন, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে ‘অ্যানিম্যাল পার্ক’-এর বিষয়ে। তবে এখনই শুটিং শুরু হচ্ছে না। তিনি জানান, সন্দীপ এই মুহূর্তে অন্য একটি বড় প্রজেক্টে ব্যস্ত। সেই কাজ শেষ না হলে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং শুরু করা সম্ভব নয়। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

রণবীর আরও বলেন, সিক্যুয়ালের গল্প আগের তুলনায় আরও বড় পরিসরে ভাবা হচ্ছে। নির্মাতারা তাড়াহুড়ো না করে সময় নিয়ে স্ক্রিপ্ট তৈরি করতে চান, যাতে প্রথম ছবির সাফল্যের মান বজায় থাকে। এই কারণে ছবির কাজে কিছুটা দেরি হচ্ছে।

এদিকে, সিক্যুয়াল নিয়ে আরও একটি চাঞ্চল্যকর গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রের দাবি, ‘অ্যানিম্যাল পার্ক’-এ রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে—নায়ক ও খলনায়ক দুই ভূমিকাতেই। তবে এই বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা নেই।

উল্লেখ্য, ‘অ্যানিম্যাল’ মুক্তির পর বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ছবির হিংসাত্মক উপস্থাপনা ও চরিত্রায়ন নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখে নির্মাতারা সিক্যুয়ালে গল্প ও চরিত্র নির্মাণে আরও সতর্ক হতে চাইছেন।

সব মিলিয়ে, ‘অ্যানিম্যাল পার্ক’ আসছে প্রায় নিশ্চিত, তবে রণবীর কাপুরকে ফের সেই চরিত্রে দেখতে দর্শকদের কিছুটা অপেক্ষা করতে হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img