Sunday, May 3, 2026
24 C
Dhaka

কেন সকালে প্রথম ঘণ্টা গুরুত্বপূর্ণ হার্টের জন্য

সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কয়েক ঘণ্টা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এই সময়েই মোবাইল ব্যবহার শুরু করেন বা অফিসের কাজ নিয়ে স্ট্রেসে থাকেন। এই ধরনের অভ্যাস হার্টের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হার্টের সমস্যা রয়েছে, তাদের জন্য সকালবেলার সতর্কতা অপরিহার্য।

জীবনযাত্রা সম্পর্কে সচেতন না হলে যে কোনো বয়সেই হৃদরোগের ঝুঁকি থাকে। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিসের সমস্যা থাকলে এ বিষয়ে আরও সাবধান থাকা প্রয়োজন। অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ, প্রক্রিয়াজাত খাবার, ভাজাভুজি ও বাইরের তেল-মসলাদার খাবারের বেশি ব্যবহার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

চিকিৎসকদের মতে, ঘুম থেকে ওঠার পর শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, প্লেটলেটের আঠালো ভাব বৃদ্ধি পায় এবং রক্তচাপও বৃদ্ধি পায়। এই কারণেই সকালের দিকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। তবে কিছু সচেতন অভ্যাস হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

হৃদরোগ চিকিৎসক সঞ্জয় ভোজরাজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে সকাল ৭টা থেকে ১১টার মধ্যে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঘটনা বেশি। বিকেল ৫টা থেকে ৬টার মধ্যেও একই প্রবণতা দেখা যায়। তিনি বলেন, ঘুম থেকে উঠে সরাসরি কফি খাওয়া, পানি না খাওয়া, ওষুধপত্র না নেওয়া এবং কাজের চাপ নেওয়া হার্টের পক্ষে ক্ষতিকর। তিনি সুপারিশ করেছেন—ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে খালি পেটে পানি পান করুন, প্রয়োজনীয় ওষুধ নিন, প্রোটিনসমৃদ্ধ প্রাতরাশ করুন এবং তারপর চা-কফি পান করুন। এছাড়া সকালের অন্তত ১০ থেকে ১৫ মিনিট হাঁটাহাঁটি করা উচিত।

অন্যদিকে হৃদরোগ চিকিৎসক দিলীপ কুমার বলেন, ঘুম থেকে ওঠার পর অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যার কারণে রক্তচাপ ও হার্ট রেট বৃদ্ধি পায়। সকালের দিকে প্লেটলেটের ঘনত্ব বেড়ে যাওয়ায় রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়ে। এটি করোনারি আর্টারি ব্লক হওয়ার ঝুঁকি কয়েক গুণ বৃদ্ধি করে। তাই হার্ট রোগীদের সকালে অতিরিক্ত সতর্ক থাকা জরুরি এবং সকালের রুটিনে শরীরচর্চা ও হাঁটাহাঁটি বাদ দেওয়া যাবে না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮)...

জনপ্রশাসনের প্রতিটি পদ গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা...

ধানকাটা শ্রমিকদের ঘাতক সন্দেহে কুমিল্লায় চাঞ্চল্য

কুমিল্লার চান্দিনায় সমিরন বেগম (৬০) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা...

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে সড়কের গর্তে মোটরসাইকেল ঝাঁকুনি খেয়ে বাবার বাহন...

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, অভিযুক্ত আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে হাফিজ মিয়া...

হাম-নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে আরশ নামে ৯ মাস বয়সী...

নাচোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভগ্নিপতি-শ্যালক নিহত হয়েছেন।...

৫ হাজারের বেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর...

ইরানের শান্তি প্রস্তাব ঘিরে উত্তেজনা, হামলার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি উসকানিমূলক আচরণ...

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে নতুন উত্তেজনা

মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি...

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা...

মাদকবিরোধী বার্তায় সুকান্ত মেলার প্রস্তুতি

বর্তমান সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে...

কুমিল্লায় হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আরশ...
spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮) নামে উপজেলা যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে দুর্গাপুর...

জনপ্রশাসনের প্রতিটি পদ গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা নির্দিষ্ট জায়গায় পোস্টিং পাওয়ার মানসিকতা দুর্নীতি ও অপেশাদারিত্বের অন্যতম কারণ। তিনি বলেন, “সবসময় নিজেদের পছন্দের...

ধানকাটা শ্রমিকদের ঘাতক সন্দেহে কুমিল্লায় চাঞ্চল্য

কুমিল্লার চান্দিনায় সমিরন বেগম (৬০) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে ধান কাটার জন্য ভাড়ায় আনা...

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে সড়কের গর্তে মোটরসাইকেল ঝাঁকুনি খেয়ে বাবার বাহন থেকে ছিটকে পড়ে মো. খালিদ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পেছন থেকে...
spot_img